NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বগুড়ায় ৩৭ বছর পায়ে হেঁটে পত্রিকা বিক্রি: পাশে দাঁড়ালেন ওসি


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০২:৫৪ পিএম

বগুড়ায় ৩৭ বছর পায়ে হেঁটে পত্রিকা বিক্রি: পাশে দাঁড়ালেন ওসি

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : তিন যুগেরও বেশি সময় ধরে ২২ কিলোমিটার পায়ে হেঁটে পত্রিকা বিক্রি করেন ফিরোজ আলম। রোববার (১৯ মার্চ) বিষয়টি নজরে পড়ে বগুড়া সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তীর। স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় তাকে একটি বাই সাইকেল কিনে দেন ওসি।স্থানীয়রা জানায়, ১৯৮৬ সাল থেকে বগুড়ার সারিয়াকান্দিতে পত্রিকা বিক্রয় করেন বগুড়া সদরের গোকুল ইউনিয়নের ফিরোজ আলম। উপজেলা শহর থেকে পত্রিকা সংগ্রহ করে ২২ কিলোমিটার দূরে নিয়ে পায়ে হেঁটে পত্রিকা বিলি করেন তিনি। বিষয়টি সারিয়াকান্দি থানার ওসির নজরে আসলে তিনি একটি সাইকেল কিনে দেন।

পত্রিকা বিক্রেতা ফিরোজ আলম বলেন, প্রায় ৩৭ বছর ধরে আমি সারিয়াকান্দিতে পত্রিকা বিক্রি করে আসছি। ৮৮ সালের বন্যায় এক বুক পানি পাড়ি দিয়েও পত্রিকা নিয়ে হাজির হয়েছি। পায়ে হেঁটে পত্রিকা বিলি করতে অনেক কষ্ট হতো। সাইকেলটি দ্বারা আমার ভোগান্তির অবসান করবে। আর পায়ে হেঁটে পত্রিকা বিলি করা লাগবে না।এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, পায়ে হেঁটে পত্রিকা বিলি করতে দেখে তাকে সহযোগিতা করার চিন্তা মাথায় আসে। সে চিন্তা থেকে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় তাকে এ সামান্য উপহার দেওয়া হয়েছে।