NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

গাবতলী নেপালতলী হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৫২ এএম

গাবতলী নেপালতলী হাইস্কুলে ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : বগুড়া গাবতলীর নেপালতলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্কুলমাঠে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।

নেপালতলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জেলা আ’লীগের সদস্য রুমানা আজিজ রিংকির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার, উপজেলা আ’লীগের সভাপতি আ: রাজ্জাক মিলু এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন নেপালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক হোসেন আলী। অনুষ্ঠানের শুরুতেই কয়েকটি দেশাত্ববোধক গানের ডিসপ্লে অনুষ্ঠিত হয়। শেষে প্রধান অতিথি বিভিন্ন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।