NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

মোড়ক উন্মোচিত হলো ছড়াটে-র সাম্প্রতিক ছড়গ্রন্থের


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৫৩ এএম

মোড়ক উন্মোচিত হলো ছড়াটে-র সাম্প্রতিক ছড়গ্রন্থের

ছড়াটে ২০২৩ সংখ্যার মোড়ক উন্মোচিত হলো নিউইয়র্কে। উল্লেখযোগ্য সংখ্যক ছড়াকার ও সুধীজনের  উপস্থিতিতে গত ১৯ মার্চ ২০২৩  রোববার মোড়ক উন্মোচন করলেন বীর মুক্তিযোদ্ধা-শিল্পী-ছড়াকার তাজুল ইমাম।  ছড়াটে আয়োজিত মাসিক ঘরোয়া ছড়াড্ডায় এই ছড়াগ্রন্থটির মোড়ক উন্মোচিত হয়।  এবছরের ২৬ ফেব্রুয়ারি ছড়াটে-র মাসিক ঘরোয়া ছড়াড্ডার সূচনা হয়। এটি ছিলো  দ্বিতীয়তম আসর। এবারের  ছড়াড্ডাটি অনুষ্ঠিত হয় বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রয়াত  কবি দিলওয়ারের বাসভবনে। জনাব তাজুল ইমাম সকল রকমের প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে অবিচলভাবে গঠনমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার ছড়াটে-র প্রতিষ্ঠাতা ছড়াকার শাম্ স চৌধুরী রুশোসহ ছড়াটে-র সাথে সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন।  গুণগতমান বজায় রেখে নিরবচ্ছিন্নভাবে প্রতিবছর  এমন সুন্দর ছড়াগ্রন্থ প্রকাশ করার জন‍্য সাধুবাদ ও অভিনন্দন  জানান।স্বাধীনতার মাসে অনুষ্ঠিত এই  আসরের শুরুতে  দেশের জন‍্য জীবন উৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সন্মান জানানো হয়।  বিভিন্ন বিষয়ের উপর ছড়া পাঠ করেন ছড়াকার মৃদুল আহমেদ, আদিত্য শাহীন, মিনহাজ আহমেদ, মানিক রহমান, রিপন শওকত, শাহীন দিলওয়ার, সুমন শামসুদ্দিন ও ছড়াকার শাম্ স চৌধুরী রুশো। সর্বসম্মতিক্রমে পরবর্তী মাসের ছড়াড্ডার তারিখ নির্ধারিত হয় ৩০ এপ্রিল। সবশেষে সমবেতভাবে   "ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা..." দেশাত্মবোধক গানটি গেয়ে আসরের সমাপ্তি টানা হয়।