NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

প্রথম আলোর বিরুদ্ধে আরো মামলা হচ্ছে শুনছি: স্বরাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:২৮ পিএম

প্রথম আলোর বিরুদ্ধে আরো মামলা হচ্ছে শুনছি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে করা মামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘এখন পর্যন্ত দু-তিনটির খবর জানি, আরও মামলা হচ্ছে, আমরা শুনছি। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে সাংবাদিকেরা প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা নিয়ে জানতে চান। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে একাত্তর টেলিভিশন ও প্রথম আলোতে যে তথ্যগুলো এসেছে, সেগুলো নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি তাকে ডেকে নিয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়ার পর আরও যে বেশ কয়েকটি মামলা বিভিন্ন স্থানে হয়েছে, সেই মামলাগুলোতে তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে। শামসুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনা সাংবাদিকদের মধ্যে ভয়ের উদ্রেক করবে কি না, এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আমি স্পষ্ট করে বলেছি, একটি সংবাদের ভিত্তিতে বিভিন্ন মামলা হচ্ছে, আমি শুনেছি। কিন্তু মামলাগুলো কখন-কোথায় হচ্ছে, সে ব্যাপারে বিস্তারিত তথ্য আমার কাছে নেই, এখন পর্যন্ত নেই। যখন আপনারা জিজ্ঞাসা করছিলেন, তখন কতটি মামলা হয়েছে, তা আমার জানা ছিল না।  তিনি বলেন, এখন পর্যন্ত আমরা দু-তিনটি মামলার খবর জানি। আরও মামলা হচ্ছে, আমরা শুনছি।