NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

পিঁপড়ার ডিম বিক্রি করে ১৬ বছর ধরে সংসার চালাচ্ছেন সিদ্দিক


মোবারক হোসেন ফনি প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:০৭ পিএম

পিঁপড়ার ডিম বিক্রি করে ১৬ বছর ধরে সংসার চালাচ্ছেন সিদ্দিক

পিঁপড়ার ডিম বিক্রি করে ১৬ বছর ধরে সংসার চালাচ্ছেন সিদ্দিক। জীবিকার জন্য কত বিচিত্র কাজই না করে মানুষ। তেমনি এক বিচিত্র পেশা পিঁপড়ার ডিম সংগ্রহ করা। এরা বন জঙ্গলে ঘুরে ঘুরে সংগ্রহ করে পিঁপড়ার ডিম। তাও আবার লাল পিঁপড়ার ডিম। মাছ শিকারিদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান হচ্ছে পিঁপড়ার ডিম। এসব ডিম সংগ্রহের পর তা বিক্রি করে যা উপার্জন হয়, তা দিয়েই চলে তাদের সংসার। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আকন্দের বাইদ এলাকার পাহাড়ি বনের ভিতর দেখা মেলে এমন এক পেশার মানুষের সঙ্গে। তার নাম আবুবকর সিদ্দিক। বয়স ৪৫ বছর। তিনি কাঠ ফাটা রোদ আর ভাপসা গরমে ঘামার্ত শরীরে খোঁজে বেড়াচ্ছেন লাল পিঁপড়ার ডিম। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার কৈয়েরচালা গ্রামে। তিনি দীর্ঘ ১৬ বছর ধরে পিঁপড়ার ডিম বিক্রি করে সংসার চালান। পিঁপড়ার ডিম সংগ্রহকারী আবুবকর সিদ্দিক বলেন, সব পিঁপড়ার বাসায় ডিম পাওয়া যায় না। খোঁজতে হয় লাল পিঁপড়ার বাসা। যেখানে মিলবে প্রচুর পরিমাণ সাদা রঙের ডিম। সকাল থেকে বিকাল পর্যন্ত কঠোর পরিশ্রম করে সংগ্রহ করতে হয় এই ডিম। সারা দিনে ১ থেকে দেড় কেজি ডিম সংগ্রহ করতে পারি। তিনি আরও বলেন, এক সময় পিঁপড়ার ডিম সারাদিন সংগ্রহ করে ৪ থেকে ৫ হাজার টাকা বিক্রি করা যেত।

এখন সারাদিন পিঁপড়ার ডিম সংগ্রহ করে ১ হাজার থেকে দেড় হাজার টাকা বিক্রি করতে পারি। সাধারণত দেশীয় গাছগুলোতেই লাল পিঁপড়ার বাসা পাওয়া যায়। তবে আমাদের এখানে শালবনে গাছের ডালের আগার দিকের চার-পাঁচটা পাতা মুখের লালা দিয়ে জোড়া দিয়ে শক্ত বাসা তৈরি করে পিঁপড়ার দল। ওই সব বাসা থেকেই ডিম পাওয়া যায়। বড় বাসা থেকে ১০০ থেকে ১৫০ গ্রাম ডিম পাওয়া যায়। এই ডিম সংগ্রহ ও সংরক্ষণের কাজটি খুব সতর্কের সঙ্গে করতে হয়। সাগরদীঘি বাজারের শৌখিন মাছ শিকারি আব্দুস সাত্তার, মোস্তফা এবং সাজাহান মিয়া জানান, লাল পিঁপড়ার ডিম মাছ শিকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। মাছ শিকারিদের কাছে এর চাহিদা অনেক। প্রায় ১৬ বছর ধরে পিঁপড়ার ডিম সংগ্রহ করছেন তিনি। তবে শুধু আবুবকর সিদ্দিক নয়। পিঁপড়ার ডিমে জীবিকা নির্বাহ করে গ্রাম বাংলার অনেক মানুষ।