NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

সান্তাহারে ইউপি চেয়ারম্যান দেওয়া নতুন পোশাকে ঈদ করবে মাদরাসার শিক্ষার্থীরা


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:০৭ পিএম

সান্তাহারে ইউপি চেয়ারম্যান দেওয়া নতুন  পোশাকে ঈদ করবে মাদরাসার শিক্ষার্থীরা

এম আব্দুর রাজ্জাক সান্তাহার, বগুড়া থেকে :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ৫৩ জন মাদরাসা শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার ইউপির প্রান্নাথপুর হাফেজিয়া মাদরাসা অধ্যয়নরত প্রত্যেক শিক্ষার্থীদের হাতে তিনি জুব্বা ও টাউজার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার সভাপতি আলহাজ¦ খোরশেদ আলী খান, সাধারন সম্পাদক আব্দুল ওয়াহেদ, ইউপির প্যানেল চেয়ারম্যান শাহীন হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি সমাজ খাঁন, ইউপি সদস্য সাইদুল ইসলাম, ব্যবসায়ী ফিরোজ মোস্তফা কামাল বাবু, সরোয়ার হোসেন, যুবলীগ নেতা তৌফিকুল ইসলাম নয়ন, তানজিম মাহমুদ ফারুক ও কৃষকলীগ নেতা মিলন হোসেন প্রমূখ।

সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি জানান, প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যক্তিগত তহবিল থেকে বেশ কয়েকটি মাদরাসার শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দিন প্রান্নাথপুর হাফেজিয়া মাদরাসায় বিতরণ করা হয়েছে। নতুন কাপড় পেয়ে তাঁরা অত্যন্ত খুশি।