NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

জাতীয় চলচ্চিত্র দিবস ২০২৩ উদযাপিত


মশিউর আনন্দ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৫২ এএম

জাতীয় চলচ্চিত্র দিবস ২০২৩ উদযাপিত

ঢাকা প্রতিনিধি: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় চলচ্চিত্র দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী চলবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। 

জাতীয় চলচ্চিত্র দিবস ২০২৩ উপলক্ষে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা। এতে অংশ নেন চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা। একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী বলেন, “চলচ্চিত্র শিল্পের মর্যাদা সমুন্নত রাখতে নানা কর্মসূচীর মাধ্যমে সবার সাথে কাজ করে যাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। দেশে সুস্থ ধারার চলচ্চিত্রের বিকাশে চলচ্চিত্র নির্মাতা ও সংগঠকদের সাথে আন্দোলনও চালিয়ে যাওয়ার অনুভুতি ব্যক্ত করেন তিনি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত সচিব জনাব সালাহউদ্দিন আহাম্মদ, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক মানজারে হাসিন মুরাদ, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক মসিহ উদ্দিন শাকের, চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, হাশেম সুফী অগ্রজ চলচ্চিত্র সংসদ কর্মী, ঢাকা ডক ল্যাবের পরিচালক ইমরান হোসেন কিরমানি, মোরশেদুল ইসলামসহ চলচ্চিত্র নির্মাতা, শিক্ষক ও শিল্পীরা। অনুষ্ঠানে চলচ্চিত্রের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভুমিকা নিয়ে ভুয়সী প্রসংশা করেন বক্তারা। চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকী বলেন, “চলচ্চিত্রের জন্য শিল্পকলা একাডেমি যে কাজ করে চলেছে তা অবিশাস্য!”চলচ্চিত্র শিল্পের বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেডারেশন অব ফিল্ম অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ অটন, চলচ্চিত্র নির্মাতা নোমান রবিন, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক শামিম আখতার, এবং সিলেট ও সুনামগঞ্জ জেলা কালচারাল অফিসার। ৩ এপ্রিল ২০২৩ জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’ শীর্ষক শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানমালার আয়োজন করে। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। এই দিনকে স্মরণ করে ২০১২ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়। সেই ধারাবাহিকতায় এ বছরও দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে।