NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

সেহরি খেতে উঠে পাশের ঘরে দেখলেন স্বামীর ঝুলন্ত লাশ


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৮:১৭ এএম

সেহরি খেতে উঠে পাশের ঘরে দেখলেন স্বামীর ঝুলন্ত লাশ

সেহরি খেতে উঠে পাশের ঘরে দেখলেন স্বামীর ঝুলন্ত লাশ গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় সেহরি খেতে উঠে পাশে স্বামী নাসিরুল ইসলামকে না পেয়ে পাশের ঘরে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান স্ত্রী। মঙ্গলবার সকালে ওই এলাকার জমিদারের ইটভাটায় উজ্জ্বল তালুকদারের বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নাসিরুল ইসলাম (২৪) রংপুর জেলার মিঠাপুকুর থানার হাছিয়া ছড়ান গ্রামের মহসিন আলীর ছেলে।

নিহতের স্ত্রী শান্তি বলেন, সোমবার রাতে খাওয়া দাওয়া শেষে সাড়ে ১১টার দিকে ঘুমিয়ে পড়ি। রাত ৪টার সময় সেহরি খেতে উঠে দেখি স্বামী আমার পাশে নাই। পরে আমার শাশুড়ির রুমে খোঁজ নিয়ে না পেয়ে পাশের রুমগুলোতে খোঁজাখুঁজি করি। একপর্যায়ে দেখি পাশের খালি রুমে আড়ার সঙ্গে ফাঁসি দিয়ে ঝুলে আছে। পরে আমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন।  তিনি আরও বলেন, প্রায় দেড় বছর ধরে তার মাথায় সমস্যা ছিল। মাঝে মধ্যেই সে রাগ করে থাকত।    কোনাবাড়ী মেট্রো থানার ওসি কেএম আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।