NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

'ছোট্ট খালেদা জিয়া'র বাসায় বিএনপির প্রতিনিধি দল


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৫:০০ এএম

'ছোট্ট খালেদা জিয়া'র বাসায় বিএনপির প্রতিনিধি দল

মহান স্বাধীনতা দিবসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে সারাদেশের মানুষের মন জয় করে নেয় লোহাগড়ার ছোট্ট মেয়ে আননূর জাহান তানু। বৃহস্পতিবার তার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার তুলে দিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। তানুর বাড়িতে গিয়ে তারা উপহার প্রদান করেন।   এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলী হাসান ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ নড়াইল জেলা, লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।  উল্লেখ্য যে, আননূর জাহান তানু খালেদা জিয়ার সাজে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের কারণে ওই স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।