NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

মেসি জাকারবার্গকে পেছনে ফেলে শীর্ষে শাহরুখ  খান


খবর   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ১১:০৪ পিএম

মেসি জাকারবার্গকে পেছনে ফেলে শীর্ষে শাহরুখ  খান

মেসি শাহরুখ যুক্তরাষ্ট্রভিত্তিক ‘টাইম’ ম্যাগাজিনের এক পাঠক জরিপে মেসিকে হারিয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।এ তালিকায় শাহরুখ খান পেছনে ফেলেছেন ফেসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গ, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, হলিউড তারকা মেগান মার্কেল, প্রিন্স হ্যারির মতো ব্যক্তিদের।   দীর্ঘ চার বছর পর বড়পর্দায় ফিরেছেন ‘বলিউড বাদশা’। বলা যায়, ফেরার মতোই ফিরেছেন তিনি।   যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘টাইম’ আয়োজন করেছিল ২০২৩ সালের ‘টাইম হানড্রেড পোল’-এর। এ আয়োজনে ১ দশমিক ২ মিলিয়ন পাঠক অংশগ্রহণ করেন। পাঠকের ভোটের ৪ শতাংশ ভোট পেয়ে শীর্ষস্থান দখল করেন এই বলিউড অভিনেতা।  এ তালিকায় ৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ইরানি নারীরা। যারা নিজেদের অধিকারের জন্য প্রতিবাদ করেছিলেন।

 করোনা মহামারির সময় যারা মানুষকে মহামারি থেকে রক্ষা করতে দিনরাত সেবা করে গেছেন, সেসব স্বাস্থ্যসেবা কর্মীরা ভোট পেয়েছেন ২ শতাংশ। তারা রয়েছেন এ তালিকার তৃতীয় স্থানে। তারকা দম্পতি মেগান মার্কেল ও প্রিন্স হ্যারি এ তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছেন। দুজনই ১ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন। গত বছরের ডিসেম্বরেই যার অসাধারণ নৈপুণ্যে ৩৬ বছর পর বিশ্বকাপ ঘরে তুলেছিল আর্জেন্টিনা- সেই লিওনেল মেসি ১ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে এ তালিকার পঞ্চম স্থানে রয়েছেন।  শাহরুখ খানকে সামনে দেখা যাবে অ্যাটলি কুমারের ‘জওয়ান’ সিনেমায়। এছাড়া রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’তেও তিনি অভিনয় করবেন। এছাড়া সালমান খানের ‘টাইগার-৩’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে তাকে।