NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

কে এই শেখ মানা আল মাকতুম ? বিয়ে করলেন দুবাইয়ের রাজকুমারীকে


খবর   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ১১:২০ পিএম

কে এই শেখ মানা  আল মাকতুম  ? বিয়ে করলেন দুবাইয়ের রাজকুমারীকে

শেখ মানা ও দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা শেখ মানা ও দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা সম্প্রতি বিয়ের পিড়িতে বসেছেন শাইখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসকের মেয়ে। বর ওই রাজবংশেরই সদস্য শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুম। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম খালিজ টাইমস।প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ও শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের মধ্যে বাগদান সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এ বাগদান ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের ২২ মার্চ।   দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা তাদের বাগদান অনুষ্ঠানটি বড় পরিসরে আয়োজন করা হয়নি। খুব জমকালো অনুষ্ঠান করতে দেখা যায়নি। পরিবার-পরিজন এবং আশেপাশের বন্ধুবান্ধব, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নিয়েই ছোট পরিসরে বাগদান সম্পন্ন করা হয়েছে।     শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের পুত্র শেখ মানা একজন ব্যবসায়ী এবং উদ্যোক্তা। দুবাইতে রিয়েল এস্টেট এবং প্রযুক্তি খাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা তিনি।  দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা এদিকে কনে শেখা মাহরা সম্প্রতি লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কের ডিগ্রি নিয়ে স্নাতক হয়েছেন, এবং তিনি তার স্নাতক দিবসের ছবি তার ১ লাখ ৩৯ হাজার অনুসারীদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন৷ তাকে নানা প্রদর্শনী এবং লঞ্চ এর অনুষ্ঠান সহ সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ইভেন্ট এ যোগদান করতে দেখা যায়।