NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

অনুষ্ঠিত হলো বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা)’র ইফতার মাহফিল


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৭:৪৬ এএম

অনুষ্ঠিত হলো বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা)’র ইফতার মাহফিল

গত  ৮ এপ্রিল শনিবার নিউইয়র্ক সিটির উডহ্যাভেন বুলেভার্ডে জয়া পার্টি হলে অনুষ্ঠিত হলো বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা)’র ইফতার মাহফিল  বাপা’র  জেনারেল সেক্রেটারি লেফটেন্যান্ট প্রিন্স আলমের সঞ্চালনায় সংক্ষিপ্ত সময়ের আলোচনায় অংশ নেন বাপা’র  প্রেসিডেন্ট ক্যাপ্টেন করম চৌধুরী, ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নি মঈন চৌধুরী, এনআরবি সেন্টারের প্রেসিডেন্ট শেকিল চৌধুরীক । অনুষ্ঠানটি স্পন্সর করেন অ্যাটর্নি মঈন চৌধুরী

অনুষ্ঠানের দোয়া পরিচালনা করে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের চ্যাপলিন ইমাম তাহির কুকাজ এবং আজান পরিচালনা করেন বাপার সদস্য পুলিশ অফিসার হোসাইন।এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি  আসিফ আহমেদ, ইমাম মোহাম্মদ ইসমাইল, বাপা’র সাবেক সভাপতি লেফটেন্যান্ট শামসুল হক,  সাবেক সভাপতি লেফটেন্যান্ট সুজাত খান,  সংগঠনের ২য় ভাইস প্রেসিডেন্ট ট্রাফিক সুপারভাইজার আলী চৌধুরী, ইভেন্ট কো-অর্ডিনেটর অফিসার সর্দার মামুন, ট্রেজারার অফিসার রাসেকুর মালিক, কো ট্রেজারার  সার্জেন্ট মেহেদী মামুন, মিডিয়া লিয়াজন ডিটেক্টিভ জামিল সরোয়ার, কমিউনিটি লিয়াজন অফিসার  মাহবুবুর জুয়েল, সার্জেন্ট অফ আর্মস সার্জেন্ট হাসান আহমেদ, বাপা’র ট্রাস্টি  ডিটেকটিভ মাসুদ রহমান, অফিসার জসীম মিয়া, ট্রাফিক সুপারভাইজার মহেউদ্দীন আহমেদ, সার্জেন্ট মুরাদ আহমেদ , অফিসার রাজীব,  ট্রাফিক সুপারভাইজার মোহম্মদ ইসলাম (অনিক), অফিসার রিপন ইসলাম,  ট্রাফিক সুপারভাইজার পাপিয়া শারমিন, সাবেক বাপা’র নেতৃবৃন্দ, বাপা’র সদস্য সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী মানুষ এই ইফতার মাহফিলে যোগদান করেন।