NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

সিঙ্গাপুরে মুসলিম যুগলের অবমাননা, ক্ষমা চাইল সুপারমার্কেট


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১২:৪৭ পিএম

সিঙ্গাপুরে মুসলিম যুগলের অবমাননা, ক্ষমা চাইল সুপারমার্কেট

 সিঙ্গাপুরে শুধু মালয়দের জন্য পবিত্র রমজানে সৌজন্যমুলক স্ন্যাকস দিচ্ছিল শীর্ষ স্থানীয় একটি সুপারমার্কেট। সেখানে ভারতীয় এক মুসলিম দম্পতি জাহাবার সালিহ (৩৬) এবং তার স্ত্রী ফারাহ নাদিয়া (৩৫) গিয়ে দাঁড়ালে তাদেরকে তাড়িয়ে দেয় ন্যাশনাল ট্রেডস ইউনিয়ন কংগ্রেস। এ ঘটনার তীব্র নিন্দা জানানোর পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছে ওই সুপারমার্কেট। এ খবর দিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়, ঘটনাটি ঘটে ৯ই এপ্রিল। এদিন ভারতীয় ওই দম্পতি ওই সুপারমার্কেটে তাদের দুই শিশু সন্তানসহ কেনাকাটা করছিলেন। এ সময় স্ন্যাকসের লাইন থেকে তাদেরকে সরিয়ে দেয়া হয়। বলা হয়, এই স্ন্যাকস শুধু মালয়দের জন্য। বিষয়টি রোববার ফেসবুকে পোস্ট দিয়ে অপমানিত ফারাহ জানান দেন। এর পর পরই এই পোস্টে ৫ শতাধিক রিঅ্যাকশন দেখা দেয়।   জাহাবার সোমবার একটি চ্যানেলকে বলেছেন, তিনি ‘ইফতার বাইটস স্টেশনে’ ঢুঁ মারেন। ফেয়ারপ্রাইস গ্রুপ গত ২৩শে মার্চ ইফতার বাইটস স্টেশন চালু করে। সেখানে রমজান চলাকালে মুসলিম ক্রেতাদের জন্য সৌজন্যমুলক পানীয় ও স্ন্যাকস দেয়া হয়। এর অংশ হিসেবে মুসলিম ক্রেতাদেরকে ইফতারের ৩০ মিনিট আগে দেয়া হয় ক্যানের পানীয়। ইফতারের পর দেয়া হয় খাবার। এশার নামাজের পরও আবার দেয়া হয়।  

ওই সুপারমার্কেটের টেবিলে পরিবেশন করা হয় এসব। জাহাবার লিখেছেন, কি অফার দেয়া হয়েছে তা পড়তে এগিয়ে গেলাম। কারণ আমার কাছে এই উদ্যোগটি বেশ চমৎকার মনে হয়েছিল। আমি যখন নিয়ম কানুন পড়া শুরু করলাম তখন সেখানকার স্টাফরা আমার কাছে এসে বললেন- ‘নো ইন্ডিয়ান, অনলি মালয়’। আমার কাছে বিষয়টি উদ্ভট মনে হলো।   জাহাবার জানতে চান তিনি কি বুঝাতে চেয়েছেন। জবাবে ওই পুরুষ স্টাফ আবারও বলেন, এই অফার ভারতীয়রা নিতে পারবেন না। জাহাবার ব্যাখ্যা করার চেষ্টা করেন যে, ভারতীয় সম্প্রদায়ের মুসলিমরাও এখানে আসতে পারেন। জবাবে ওই স্টাফ বলেন, তাদের ওপর এ বিষয়ে ওপরের নির্দেশ আছে। তার এ জবাবে জাহাবার সেখান থেকে সরে আসেন। তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তবে কেনাকাটা চালিয়ে যেতে থাকেন। তবে তার স্ত্রী মনে করছিলেন বিষয়টি সামনে নিয়ে আসা উচিত।   ফেয়ারপ্রাইস বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্ট সম্পর্কে তারা অবহিত। তারা ওই দম্পতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। তাদের সঙ্গে আন্তরিকতার সঙ্গে সমস্যা মিটিয়ে ফেলা হয়েছে। তারা জানিয়েছে বিষয়টিকে আমরা সিরিয়াসলি নিয়েছি। এর জন্য ক্ষমা চাই। এর পর থেকে স্টাফদেরকে কাউন্সেলিং দেয়া হয়েছে।