NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

যখন ১৪৩০ এলো - জাকিয়া রহমান


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৭ এএম

যখন ১৪৩০ এলো  - জাকিয়া রহমান

 

 যখন ১৪৩০ এলো

- জাকিয়া রহমান  

 

যখন ১৪৩০ এলো... 

আমার সান্নিধ্যে তখনও বসন্ত বিরাজে। 

তাই ভালোবাসা ভরা এক রঙিন সাজে

সুফলা ধরিত্রীর চিত্র খুলে ধরেছি বন্ধু, তোমাদের কাছে। 

 জানি হোথা দহনে কাতর আমার প্রিয় বাংলা মা

গুরু কবি তুমি কাব্যে লিখেছিলে,   

অগ্নি দহনে সুচী হবে নাকি ধরা?  

বৈশাখের ঝড় ধুয়ে মুছে নিয়ে যাবে জরা।  

আমি দেখি চারদিকে আগুন জ্বলে

পুড়ে খাক সব! জ্বলে আগুন, জ্বলে! 

কিছুইতো থাকেনা আর বাকি,

সব অঙ্গার, কে হবে শুদ্ধ? কি হবে খাঁটি

দেখছি শুধু অনাসৃষ্টি!  

 

এসো হে বৈশাখ! আন ঝড় এতো এক সুরের ছন্দ, 

যে ঝড় শিকড় উপড়ে মুছে দেয় কত  আভাগার স্বপ্ন। 

বৃক্ষের বিনাশ আর হরিত ফসল আঘাতে ক্ষত

কত মানুষ হারায় বসত।  

 

আমি আজ আর জানি না বৈশাখ

কি চাইব তোমার কাছে

ঝড়, খরা, আগুন নাকি প্লাবন?

ঝড়, খরা, আগুন সব তো সর্বনাশা 

আর উথাল পাথাল প্লাবন সব ভাসিয়ে নেবে- 

এতো তার উল্লাসের নেশা।      

কি আমি চাইব বৈশাখ তোমার কাছে?   

কি আমি করব আশা?  


তবুও বলি শুভ নববর্ষ সবাইকে ...