NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

কাল্লাগাড়ি যুব সমাজ আয়োজিত পবিত্র  ঈদ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  ও সাংস্কৃতিক  অনুষ্ঠান


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:৪৬ পিএম

কাল্লাগাড়ি যুব সমাজ আয়োজিত পবিত্র  ঈদ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  ও সাংস্কৃতিক  অনুষ্ঠান

এম আব্দুর রাজ্জাক কাল্লাগাড়ি, বগুড়া থেকে : বগুড়া জেলার  আদমদিঘী উপজেলার ১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কাল্লাগাড়ি গ্রামের যুব সমাজ আয়োজিত পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সারা দিন ব‍্যাপী ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ  আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি  ও ১ নং ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান জনাব আব্দুল হক আবু।আজ (২৩ শে এপ্রিল, রবিবার ) রাত ৯ টায় কাল্লাগাড়ি গ্রামের যুব সমাজ আয়োজিত পুরস্কার বিতরণ  ও সাংস্কৃতিক  অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগ  আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি  এবং ছাতিয়ানগ্রাম ইউ পি  চেয়ারম্যান জনাব আব্দুল হক (আবু)।এসময়  উপস্থিত ছিলেন ছাতিয়ানগ্রাম  ইউ পি সদস্য মোঃ মনি জুলফিকার, সাবেক  ইউ পি সদস্য মোঃ আশরাফুর রহমান  আশরাফ, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম নাহিদ, উপজেলা  আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতা সোহেল রানা, কাজল, মুক্তার আলী, 

এছাড়াও কাল্লাগাড়ি গ্রামের মোঃ চাঁন মিয়া, মোঃ আকবর আলী রাজ,  গোলাম রব্বানী, বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজ উদ্দিন, শফির উদ্দিন, মোঃ ইসমাইল হোসেন, মোঃ মামুনুর রশিদ, বগুড়ার সাংবাদিক  এম আব্দুর রাজ্জাক সহ প্রমুখ।আজ পুরস্কার বিতরনের শেষে  সুন্দর পরিবেশে মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক  অনুষ্ঠান পরিবেশন করা হয়। এ অনুষ্ঠানটি সন্চালনায় ছিলেন  মোঃ শিপন। এই অনুষ্ঠানে কাল্লাগাড়ি, সাগরপুর, নিমাইদিঘী, দিঘির পাড়, ছাতিয়ানগ্রামের এলাকা থেকে শত শত দর্শক  উক্ত  সাংস্কৃতিক  অনুষ্ঠানটি শান্তি শৃংখলা ভাবে উপভোগ করেন।