NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বিএনপিকে ভোটে অংশ নিয়ে পরীক্ষা নিতে বললেন নির্বাচন কমিশনার আলমগীর


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৪৫ পিএম

বিএনপিকে ভোটে অংশ নিয়ে পরীক্ষা নিতে বললেন নির্বাচন কমিশনার  আলমগীর

 বিএনপিকে ভোটে অংশ নিয়ে পরীক্ষা নিতে বললেন ইসি আলমগীর নির্বাচন কমিশনার আলমগীর।  বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচন কমিশনের পরীক্ষা নিতে আহ্বান জানিয়েছেন কমিশনার মো. আলমগীর।   মঙ্গলবার (২৫ এপ্রিল) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।  বিএনপির উদ্দেশ্যে মো. আলমগীর বলেন, আপনারা তো আমাদের পরীক্ষাই নিচ্ছেন না। পরীক্ষা না নিয়েই আমরা যে অকৃতকার্য হলাম কীভাবে আপনারা বুঝলেন। আমরা পরীক্ষা দিতে প্রস্তুত সব সময়। এ পর্যন্ত ভালো কাজ করে যাচ্ছি এবং আগামীতেও করবো। আমাদের আহ্বান থাকবে, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন, আমাদের পরীক্ষা নিন।    

জাতীয় নির্বাচনের আগে পাঁচ সিটির ভোটে বেশির ভাগ দল অংশগ্রহণ না করা নিয়ে এক প্রশ্নের জবাবে কমিশনার আলমগীর বলেন, সব দলের তো স্থানীয় পর্যায়ে অফিস থাকতে হবে। সব জেলায় দলগুলোর অফিস নাও থাকতে পারে। এছাড়া রাজনৈতিক কৌশল হিসেবে তারা বলেছে নির্বাচনে অংশ নেবে না। আমাদের বলেনি যে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা থাকায় আমরা নির্বাচনে অংশ নেব না। ছোট ছোট দলের ওই রকম অফিস নেই, প্রতিদ্বন্দ্বিতা করার মতো তাদের হয়তো যোগ্য প্রার্থী নাও থাকতে পারে। সেটা তাদের ব্যাপার। বড় দলগুলো আসছে। বিএনপি আসছে না এটা তাদের রাজনৈতিক কৌশল। এটা আমাদের ব্যর্থতা নয়। তারা কি বলেছে নির্বাচন কমিশন ব্যর্থ নির্বাচন করেছে, এজন্য আসব না?