NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
অজানাকে জানতে বই পড়ার কোন বিকল্প নেই

দর্শনা প্রেসক্লাবে লেখক জাহাঙ্গীরের সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও দামুড়হুদা রোকসানা মিতা


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:২৫ এএম

দর্শনা প্রেসক্লাবে লেখক জাহাঙ্গীরের সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও দামুড়হুদা রোকসানা মিতা

 

 

 

মোহাম্মদ আবদুল্লাহ,চুয়াডাঙ্গা থেকেঃ

চুয়াডাঙ্গার  দর্শনায় ৩ জন গুনী ব্যক্তিত্বকে  সম্মাননা স্মারক প্রদান করেছে দর্শনা প্রেসক্লাব ও দর্শনা সাংবাদিক সমিতি।
এবারের অমর একুশে বই মেলায় লেখক ও চিকিৎসক জাহাঙ্গীর আলম  বিশ্বাসের লেখা দুটি বই প্রকাশিত হয়েছে, বই দুটির মধ্যে “কোকেন কান্ডে কিংস কাইন্ড”সারা বাংলাদেশের মধ্যে ৪র্থ স্থান অধিকার পাওয়ায় জাহাঙ্গীর আলমকে  সম্মাননা স্মারক ও সংবর্ধনা দেওয়া হয়েছে  দর্শনা প্রেসক্লাব ও দর্শনা সাংবাদিক সমিতির পক্ষ থেকে।  বুধবার বিকালে দর্শনা  প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। তিনি বলেন, বই জ্ঞানের প্রতীক,বই আলোর প্রতীক, জানতে হলে বই  পড়তে হবে। যে যত বেশী বই পড়বে, সে তত বেশী জ্ঞান অর্জন করবে। অজানাকে জানতে বই পড়ার কোন বিকল্প নেই। সুশিল সমাজ গঠনে বেশী বেশী সাহিত্য চর্চা করতে হবে। সাহিত্যকে ছড়িয়ে দিতে হবে সকলের হৃদয়ে। একটি কথা মনে রাখতে হবে কলূষমুক্ত সমাজ গঠনে সাহিত্যের ভূমিকা অপরিসিম।  প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সাংবাদিক ইমতিয়াজ রয়েল। পরে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। শ শেষে অমর ২১ শে বই মেলায় প্রকাশিত অনুসন্ধানি মূলক “কোকেন কান্ডে কিংস কাইন্ড” ও শিশুতোষ কাব্যগ্রন্থ “ভোরের পাখি” সহ
প্রকাশিত ৮টি বই  প্রকাশিত হওয়ায় লেখক ও  চিকিৎসক জাহাঙ্গীর আলম বিশ্বাসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। স্বাগতঃ বক্তব্য দেন সংবর্ধিত লেখক জাহাঙ্গীর আলম বিশ্বাস। দর্শনা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারন সম্পাদক  হানিফ মন্ডলের উপস্থাপনায়  আরো আলোচনা অংশ নেন, বীর মুক্তিযোদ্ধা মজনুর রহমান, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, নাট্য ব্যাক্তিত্ব আনোয়ার হোসেন, দর্শনা সাহিত্য পরিষদের সভাপতি শাহাজামান, দর্শনা সিডিএলের পরিচালক কবি ও সাহিত্যিক আবু সুফিয়ান। এছাড়াও উপস্থিত থেকে আলোচনা করেন,দর্শনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন,দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য চঞ্চল মেহমুদ।
এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে দেশ ও বিদেশে নাট্য থিয়েটারের বিশেষ অবদান রাখায় অনির্বান থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দর্শনা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ,মিঠু বিশ্বাস,রানা বিশ্বাস, সাংবাদিক ওয়াসিম রয়েল, রিফাত রহমান, আব্দুল হান্নান, শ্রী সুকমল চন্দ্র বাঁধন প্রমুখ।