NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

চীন শ্রীলংকাকে সামর্থ্য অনুযায়ী সহায়তা দেবে


মশিউর আনন্দ প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৯:৩৭ পিএম

চীন শ্রীলংকাকে সামর্থ্য অনুযায়ী সহায়তা দেবে

 

 

নিউইয়র্ক বাংলা ডেস্ক রিপোর্ট:

চীন তার সামর্থ্য অনুযায়ী শ্রীলংকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান অব্যাহত রাখবে।  চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন ১২ জুলাই বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন। ওয়াং ওয়েন বিন বলেন, শ্রীলংকার সম্মুখীন অসুবিধা এবং চ্যালেঞ্জগুলির প্রতি চীনের সহানুভূতি রয়েছে, এবং শ্রীলংকাকে খাদ্য ও ওষুধসহ জরুরী মানবিক সহায়তা প্রদান করেছে। 

 

চীনের কেন্দ্রীয় সরকার, স্থানীয় সরকার এবং বন্ধুত্বপূর্ণ সংস্থাগুলিসহ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে শ্রীলংকার সকল স্তরের লোকদের বিভিন্ন ব্যাচে সহায়তা প্রদান করেছে। মুখপাত্র বলেন, শ্রীলংকার অর্থনৈতিক পুনরুদ্ধার ও জনগণের জীবনযাত্রার উন্নতিতে সহায়তা করবে চীন। 

চীনের সাথে সম্পর্কিত শ্রীলংকার ঋণের ক্ষেত্রে চীনের সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলিকে শ্রীলংকার সাথে আলোচনা করবে এবং সঠিক সমাধান খুঁজে পাবে।তিনি বলেন, “আমরা সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক আর্থিক সংস্থার সাথে বর্তমান সমস্যা মোকাবিলা করতে, ঋণের বোঝা কমাতে এবং টেকসই উন্নয়ন অর্জনে ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখতে কাজ করতে ইচ্ছুক।”