NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

চুয়াডাঙ্গায় কাপড় কেনা নিয়ে বাগবিতণ্ডা, ২ যুবককে ছুরিকাঘাতে হত্যা


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৫৬ পিএম

চুয়াডাঙ্গায় কাপড় কেনা নিয়ে বাগবিতণ্ডা, ২ যুবককে ছুরিকাঘাতে হত্যা

 


মোহাম্মদ আবদুল্লাহ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গায়  কাপড়ের দোকানে দর কষাকষিকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে আলুকদিয়া ইউনিয়নের ভালাইপুর বাজারে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন পার্শ্ববর্তী আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের আমজেদ হোসেনের ছেলে সজল (২৭) ও আজিজুর রহমানের ছেলে মামুন অর-রশিদ (২৪)।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, মঙ্গলবার রাতে ভালাইপুর মোড়ে মন্ডল মার্কেটে আশরাফু  গার্মেন্টস নামের দোকানে কাপড় কিনতে যান ছামেনা খাতুন। এসময় তার সঙ্গে কাপড় কেনাবেচা নিয়ে দোকানদারের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওই দোকান থেকে ছামেনা খাতুনকে বের করে দেওয়া হয়। বাড়ি ফিরে বিষয়টি তিনি তার ছেলে টিপুকে জানান। টিপু তার বন্ধু সজল, মামুন ও পলাশকে সঙ্গে নিয়ে রাতে সাড়ে ৯টার দিকে দোকানে যায়। ঘটনাটি মীমাংসার চেষ্টার এক পর্যায়ে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হুচুকপাড়ার আলার ছেলে আকাশ (২৩), ওসমানের ছেলে সানোয়ার (৫৫), মুছা করিমের ছেলে শান্তি (৪৫) ও ওসমানের ছেলে জাহাঙ্গীর (৩৫) তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে সজল ও মামুন গুরুতর জখম হয়।

তিনি জানান, স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি দল তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনে করা হয়েছে। হত্যাকারীদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে।