NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

যুক্তরাষ্ট্র পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১১:১৭ এএম

যুক্তরাষ্ট্র পৌঁছেছেন প্রধানমন্ত্রী  শেখ হাসিনা

 

 

ওয়াশিংটন ডিসির ডুলাস বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। স্থানীয় সময় ২৮ এপ্রিল শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি ওয়াশিংটন ডিসির ডুলাস বিমানবন্দরে পৌঁছান। এসময় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের স্বাগত জানান ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ড. আহমাদ কাইকাউস সহ উর্ধতন সরকারী কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও সহযোগী সঙ্গঠনের নেতাকর্মিরা প্রধানন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। নিউইয়র্ক সহ দূরের রাজ্য থেকেও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামীলীগ সমর্থক লোকজন এখন ওয়াশিংটনে অবস্থান করছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করছেন। জাপান হয়ে যুক্তরাষ্ট্র পৌঁছার পর হোটেল লবিতে দেয়া বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, জাপান সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। জাপান সরকার যেভাবে প্রধানমন্ত্রীকে সম্মান দেখিয়েছে, এর আগে এমন কখনো দেখা যায়নি বলে তিনি বলেন। প্রধানমন্ত্রী একটি বাণিজ্যিক ফ্লাইটে আমেরিকা পৌঁছেন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিশ্বব্যাংক আমাদের উন্নয়ন সহযোগী। বিশ্বব্যাংক বাংলাদেশকে সম্মান জানিয়ে একটি বড় প্রকল্প পরিকল্পনা প্রদান করবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।১ মে বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের অংশীদারিত্বের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দেয়ার কথা প্রধানমন্ত্রীর।  

ওয়াশিংটন সফর শেষ করে ৪ থেকে ৮ মে যুক্তরাজ্য সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ ও ৬ মে লন্ডনে ব্রিটেনের রাজা চার্লস এবং কুইন কনসোর্ট ক্যামিলার রাজ্যাভিষেক। সেই অনুষ্ঠানে যোগ দেয়ার কথা তাঁর   বাংলাদেশের সরকার প্রধান। ৮ মে লন্ডন থেকে দেশের পথে রওনা করবেন প্রধানমন্ত্রী। পরদিন তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। দুই সপ্তাহে ৩ দেশ সফরে গত ২৫শে এপ্রিল জাপানে পৌঁছান প্রধানমন্ত্রী। তার এই সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাসহ ৮টি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।