NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না’-- আইনমন্ত্রী আনিসুল হক


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৪৮ পিএম

‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না’-- আইনমন্ত্রী আনিসুল হক

আগামী নির্বাচন কোনো নির্দলীয় ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (২৯ এপ্রিল) সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর রেখে যাওয়া সংবিধান নিয়ে বিএনপি ও জাতীয় পার্টি অনেক ফুটবল খেলেছে। শেখ হাসিনা এটা বন্ধ করেছেন। এখন সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন। বিএনপির উদ্দেশে তিনি বলেন, যারা বলে আইনের সুশাসন নেই তারা নিজেরাই আইন জানে না। দেশে এখন আইনের শাসন আছে, নৈরাজ্য নেই।

আনিসুল হক বলেন, হত্যাকারীদের মুক্তি দেওয়াকে বিএনপি আইনের শাসন মনে করে। আওয়ামী লীগ তার অবসান ঘটিয়েছে। এখন সবাই কথা বলতে পারে। এটাই হলো গণতন্ত্র। মানুষ এখন বিচার পায়।মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।