NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

হাসপাতালে বেগম খালেদা জিয়া


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৫:৪৫ পিএম

হাসপাতালে বেগম খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে পৌঁছেছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার  দিকে তিনি এভারকেয়ার হাসপাতালের পৌঁছান। এর আগে তিনি বিকাল ৫টা ২৫ মিনিটে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।    বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মানবজমিনকে বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ম্যাডামকে (বেগম খালেদা জিয়া) হাসপাতালে নেয়া হচ্ছে।  খালেদা জিয়া হাসপাতালে যাবেন এমন খবর পেয়ে দলের নেতাকর্মীরা গুলশানে তার বাসভবনের সামনে ভিড় করেন। দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।  এদিকে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করতে শুরু করেছেন কেন্দ্রীয় নেতারা। এর আগে, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছিল। সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।   ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার।  ২০২০ সালের মার্চে করোনা শুরু হলে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার। এরপর থেকে তিনি গুলশানের বাসায়ই থাকছেন।