NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ডাকাতি : ২৫ হাজার ডলার লুট


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১১:১৩ এএম

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ডাকাতি : ২৫ হাজার ডলার লুট

 

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক সিটির ব্যস্ততম এলাকা জ্যাকসন
হাইটসে একটি স্টোরে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ এপ্রিল)
দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটেছে। গত সপ্তাহে
জ্যামাইকার কাওরান বাজার সুপার মার্কেটেও ডাকাতির ঘটনা ঘটে।


কমিউনিটির পরচিতি মুখ, বিশিষ্ট রাজনীতিক সাখাওয়াত বিশ্বাস
জানান, জ্যাকসন হাইটসে বাঙালীদের ব্যস্ত এলাকা বর্তমান বাংলাদেশ
স্ট্রীট (পুরাতন ৭৩ ষ্টীট) ও ৩৭ এভিনিউর কর্ণারে অবস্থিত ডেইলি এন্ড
গ্রোসারী স্টোরটিতে ডাকাতির ঘটনা ঘটে। বাংলাদেশী টিটো এই
স্টোরের স্বত্তাধিকারী। ২৪ ঘন্টা খোলা স্টোরটিতে দূর্বৃত্তরা পিস্তল
ঠেকিয়ে থেকে নগদ ২০/২৫ হাজার ডলার লুট করে নিয়ে যায়। কৃষ্ণাঙ্গ
তিন জন কালো দূর্বৃত্ত আকস্মিকভাবে স্টোরটিতে ঢুকে এই ঘটনা
ঘটনায়। ঘটনার সময় একজন দূর্বৃত্ত প্রবেশ পথে দাঁড়ায় অপর দু’জন
ষ্টোরের ভিতরে ঢুকে অস্ত্রের  মুখে ক্যাশ রেজিষ্টার থেকে ডলারগুলো লুটে
নেয়। কয়েক মিনিটের মধ্যেই এই ডাকাতির ঘটনা ঘটে। এতে স্থানীয়
ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের স্থানীয় প্রিসেঙ্কটের কর্মকর্তারা
স্টোরটি পরিদর্শন করেছেন। ঘটনার তদন্ত চলছে। এই রিপোর্ট লেখা
পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।