NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

গাইবান্ধার জেলার বিশিষ্ট বেতার শ্রোতা বন্ধু  আশরাফুল ইসলাম আশেকের দাফন অনুষ্টিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:৪৯ এএম

গাইবান্ধার জেলার বিশিষ্ট বেতার শ্রোতা বন্ধু  আশরাফুল ইসলাম আশেকের দাফন অনুষ্টিত

এম আব্দুর রাজ্জাক, গোবিন্দগন্জ, বগুড়া থেকে : গাইবান্ধা জেলার গোবিন্দগন্জ  উপজেলার ফুলপুকুরিয়া এলাকার বাংলাদেশের সুনামধন‍্য  DX-er বেতার  শ্রোতা প্রেমিক সবার পরিচিত মুখ আশরাফুল ইসলাম আশেক গতকাল রাতে ইন্তেকাল করিয়াছেন। মৃত কালে তার বয়স হয়েছিল (৪৫)। ইন্নালিল্লাহ ---- রাজেউন ।তিনি বেশ কিছু দিন ধরে কিডনি রোগে ভুগিতে ছিলেন। তিনি মৃত্যু কালে এক স্ত্রী ও এক পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু - বান্ধব  রেখে গেছেন। (৩০ এপ্রিল, রবিবার ) বেলা ১১ টায়  মরহুমের জানাজার নামাজ তার নিজ গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগন্জের রাজা বিরাট জীবনপুর গ্রামে অনুষ্টিত হয়।উক্ত জানাজার নামাজে শরীক হন  মরহুমের নিকট  আত্মীয় স্বজন, বিভিন্ন জেলার শ্রোতা বন্ধু, এবং  বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ মরহুম আশরাফুল  ইসলাম আশেক এর নিজ গ্রামের ধর্মপ্রান মুসুল্লিবৃন্দ। উক্ত  জানাজার নামাজ শেষে মরহুমের লাশ তার নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সে একজন সাদা মনের মানুষ ছিলেন।সর্বদা সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন। তিনি সর্বশেষ  বিশ্ব বেতার দিবস- ১৩ ফেব্রুয়ারি,২০২৩ রাজশাহীতে বিশ্ব বেতার দিবসে অনুষ্ঠানে যোগ  দিয়েছিলেন। তিনি একজন বাংলাদেশের সুনামধন‍্য DX-er ছিলেন, তাকে হারিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলার শ্রোতা বন্ধু গন সামাজিক যোগাযোগ ফেসবুকের  মাধ্যমে, সেল ফোনে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। DX-er জগতের সকল শ্রোতা বন্ধুরা সবাই  অত্যন্ত শোকাহত। আল্লাহ্ পাক তাকে মাফ করে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।