NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

আদমদীঘিতে মহান মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৪৮ পিএম

আদমদীঘিতে মহান মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি   ও শ্রমিক সমাবেশ

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : বগুড়া জেলার  আদমদীঘি উপজেলায়, সোমবার(০১ মে) বেলা ১১ঘটিকার সময় উপজেলা সকল শ্রমিক সংগঠনের যৌথ উদ্দোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি শেষে জনাব জিল্লুর রহমান, মহান মে দিবস উদযাপন কমিটির যুগ্ন আহবায়ক ও ইউপি চেয়ারম্যানের সঞ্চলনায় (উপজেলা) আদমদীঘি গোহাটের মাঠে এক শ্রমিক সমাবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মহান মে দিবস উদযাপন কমিটির আহবায়ক ও উপজেলা উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান। 

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি নাজিমুল হুদা খন্দকার, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু,সাবেক ছাত্রনেতা সুমিনুল ইসলাম সুমন,ছাত্রনেতা তনু সহ নির্মান শ্রমিক সভাপতি মোঃ ফিরোজ ও সেক্রেটারি মোঃ আশিক,কুলি শ্রমিক সভাপতি মোঃ রঞ্জু ও সেক্রেটারি মোঃ মুকুল সরদার,ট্রাক বন্দোবস্ত কারি সমিতির সেক্রেটারি মোঃ শহিদুল, ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ মতিউর ও সেক্রেটারি মোঃ ফিরোজ, ট্রাক ড্রাইভার সমিতির সভাপতি মোঃ মকাদ্দেছ ও সেক্রেটারি মোঃ মুন্টু,অটো-টেম্পু শ্রমিক সেক্রেটারি মোঃ পিন্টু,উপজেলা নির্মান শ্রমিক শভাপতি ফরিদুল, ডেকোরেটার শ্রমিক সমিতির সভাপতি নিপেন ও সেক্রেটারি আমির হোসেন আম্বু, সিএনজি চালক আসলাম ও নূর প্রমূখ।