NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

সরকারের উচিত শ্রমিকদের শ্রমের আগ্রহ জাগিয়ে তোলা ও তাদের বৈধ স্বার্থ রক্ষা করা:সি চিন পিং


শুয়েই ফেই ফেই প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০২:১২ পিএম

সরকারের উচিত শ্রমিকদের শ্রমের আগ্রহ জাগিয়ে তোলা ও তাদের বৈধ স্বার্থ রক্ষা করা:সি চিন পিং

 


১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) পক্ষ থেকে সকল চীনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, চলতি বছর হল সার্বিকভাবে সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের চেতনা বাস্তবায়নের সূচনা এবং চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা বাস্তবায়নের গুরুত্বপূর্ণ বছর। 

তিনি আশা প্রকাশ করেন, সকল শ্রমিক আদর্শ শ্রমজীবীর চেতনা ও শ্রমের চেতনায় অবিচল থেকে সত্যনিষ্ঠভাবে কাজ করবেন। সেই সঙ্গে তারা শ্রমের মাধ্যমে কার্যকরভাবে চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নকে বেগবান এবং শক্তিশালী দেশ নির্মাণ, জাতীয় পুনরুত্থানের নতুন যাত্রায় ইতিবাচক ভূমিকা পালন করবেন। 

তিনি বলেন, সিপিসি’র বিভিন্ন স্তরের শাখা এবং সরকারের উচিত শ্রমিকদের শ্রমের আগ্রহ জাগিয়ে তুলা, কার্যকরভাবে শ্রমিকদের বৈধ স্বার্থ রক্ষা, মনোযোগ দিয়ে জনসাধারণের সমস্যা সমাধানে সাহায্য এবং সমাজে শ্রমিকদের জন্য সমতার পরিবেশ তৈরি করা।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।