NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৩০ পিএম

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা

জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২ মে মঙ্গলবার দুপুরে জীবননগর বাজার ও চ্যাংখালী রোড এলাকায় ভ্রাম্যমাণ এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিমের সহযোগিতায় অভিযানে মুদি দোকান, কনফেকশনারি,কসমেটিকস, তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এ অভিযানে  মেসার্স মুজাহিদ ফুড নামক প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও আমদানিকারকের ট্যাগ ও মুল্য বিহীন অবৈধ বিদেশি পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. মোজাফফর হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা, মেসার্স লিটন কসমেটিকস এর মালিক মো: মনিরুজ্জামানকে প্রচুর মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস ও পণ্য র‍্যাকে রেখে বিক্রয়ের অপরাধে ৭ হাজার টাকা ও মেসার্স হাজী আব্দুস সাত্তার এন্ড সন্স এর মালিক মো.মোস্তফা কামালকে প্রতিষ্ঠানে পণ্যের মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা ও সবাইকে সতর্ক করে দেয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।