NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

সিনিয়র সাংবাদিক কামরুল চৌধুরীর মৃত্যুতে নিউ ইয়র্কে গভীর শোক প্রকাশ


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৭:৩৫ এএম

সিনিয়র সাংবাদিক কামরুল চৌধুরীর মৃত্যুতে নিউ ইয়র্কে গভীর শোক প্রকাশ

সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরীর গভীর শোক বাংলাদেশের অন্যতম অর্থনীতি ও পরিবেশ সাংবাদিকতার অন্যতম পথিকৃত , জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও জাতীয় সংবাদ সংস্থা বাসস’র সাবেক বার্তা সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী মংগলবার রাতে মারা গেছেন । তিনি রাজধানীর বংগবন্ধু হাসপাতালে লিভারের চিকিত্সাধীন ছিলেন । তাঁর বয়স হয়েছিলো ৬৩ বছর। দৈনিক সংবাদ দিয়ে সাংবাদিকতা শুরু করেন। সাপ্তাহিক বিচিত্রায় সম্পাদক শাহাদত চৌধুরীর অনুপ্রেরনায় অনেক কভার স্টোরি করেছেন। কামরুল চৌধুরী ফোরাম অব এনভায়রনমেন্টাল এর সাধারন সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশে ও বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অনেকেই যাঁদের ভেতর রয়েছেন ড. আরেফিন সিদ্দিক, আবুল কালামআজাদ, ইহসানুল ক্রিম , ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত ও অনেকে।

নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক ফোরাম সাউথ এশিয়ানরাইটার্স এন্ড জার্নালিস্টস তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন । তাঁদের ভেতর রয়েছেন সৈয়দ মোহাম্মদ উল্লাহ, মনজুর আহমেদ, কাজী মন্টু, মুহম্মদ ফজলুর রহমান, আকবর হায়দার কিরন ও নিহার সিদ্দিকী।