NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বর্ষণমুখর আবহওয়ায় সম্পন্ন হলো ছড়াটে-র ছড়াড্ডা


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৩ এএম

বর্ষণমুখর আবহওয়ায় সম্পন্ন হলো ছড়াটে-র ছড়াড্ডা



গত ৩০ এপ্রিল  রোববার প্রবল বর্ষণে যখন নিউইয়র্কের জনজীবন স্থবির তখন কিছু সাহিত্যপ্রাণ মানুষ  সমস্ত বিপত্তি ডিঙিয়ে  জড়ো হয়েছিলেন ছড়াটে-র পূর্বনির্ধারিত মাসিক ছড়াড্ডা-য়। কুইন্সের  হলিসে অনুষ্ঠিত বৃষ্টিমূখর এই আড্ডায় ঘুরেফিরে রবীন্দ্রনাথ  ও বৃষ্টির বিষয়টি উঠে এসেছে। বৃষ্টি নিয়ে ছড়া ছাড়াও বিভিন্ন  বিষয়ের উপর ছড়া পাঠ করেন ছড়াকার মানিক রহমান, ছড়াকার ম‍্যদুল আহমেদ ও ছড়াকার শাম্ স চৌধুরী রুশো। শুভেচ্ছা বক্তব্য রাখেন  কবি-প্রাবন্ধিক এবিএম সালেহ উদ্দীন,  কবি- আইনজীবী মোহাম্মদ আলী বাবুল ও সাংস্কৃতিক কর্মী সায়দা উদিতা। বিরূপ আবহওয়ার কারণে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও অনেকেই  ভার্চুয়ালি যুক্ত হয়ে আড্ডার স্বাদ নিতে চেষ্টা করেন।  পরবর্তী আড্ডার তারিখ নির্ধারিত  হয় ২৮ মে, রোববার। এটি অনুষ্ঠিত হবে লং আইল‍্যান্ডের লেভিট টাউনে। সবশেষে সমবেত কন্ঠে " আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে....." গানটি গেয়ে আড্ডার সমাপ্তি টানা হয়।