NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

খুলনা সদর ও চুয়াডাঙ্গা জেলা থেকে জাল টাকা ও তৈরির মেশিন-সহ ২ জনকে গ্রেপ্তার করেছে


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৪:৩১ পিএম

খুলনা সদর ও চুয়াডাঙ্গা জেলা থেকে জাল টাকা ও তৈরির মেশিন-সহ ২ জনকে গ্রেপ্তার করেছে

খুলনার  ডুমুরিয়া থানা পুলিশ গত বুধবার রাতে এক বিশেষ অভিযানে খুলনা সদর ও চুয়াডাঙ্গা জেলা থেকে জাল টাকা ও তৈরির মেশিন-সহ ২ জনকে গ্রেপ্তার করেছে।থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল গরু’র হাট থেকে ৫'শ টাকার ২'শ ১০ খানা জাল নোট-সহ জাল টাকার কারবারি শামীম মোড়ল(৩৫)-কে গ্রেপ্তার করা হয়। গত  ১ মে তাকে রিমান্ডে এসে ডুমুরিয়া থানায় জিজ্ঞাসাবাদের সময় সে জাল টাকা কারবারির মুল হোতা ও সহযোগীর নাম প্রকাশ করে। তার ¯^ীকারোক্তি মোতাবেক গত বুধবার গভীর রাতে এক বিশেষ অভিযানে চুয়াডাঙ্গা জেলার সদর থানার সাতগাড়ি মোড় এলাকায় থেকে জালটাকা তৈরির মুলহোতা জাহাঙ্গীর বিশ্বাস(৫৩)-কে নমুনা জাল টাকা-সহ গ্রেপ্তার ও তৈরির মেশিন আটক করা হয়। এর আগেই খুলনা সদরের জোড়াগেট এলাকা থেকে তাদের অন্যতম সহযোগি আজম খান(৫৬)কে গ্রেপ্তার করা হয়।

এ প্রসঙ্গে গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় ডুমুরিয়া থানা চত্ত¡রে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ কনি মিয়া বলেন, ওসি (তদন্ত) মুক্ত রায় চৌধুরী’র নেতৃত্বে পরিচালিত অভিডানে চুয়াডাঙ্গা থেকে জাল টাকা তৈরি ও ব্যবসার মূল হোতা জাহাঙ্গীর বিশ্বাস-কে জাল টাকা ও তৈরির মেশিন-সহ গ্রেপ্তার করা হয়েছে। আরও অভিযান অব্যাহত রয়েছে।