NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

উথলীতে ঘুমন্ত অবস্থায় খাট থেকে পড়ে ৪ মাসের শিশুর মৃত্যু


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৩৮ পিএম

উথলীতে ঘুমন্ত অবস্থায় খাট থেকে পড়ে ৪ মাসের শিশুর মৃত্যু

জীবননগরের উথলী গ্রামে ঘুমন্ত অবস্থায় খাট থেকে পড়ে সোলাইমান নামের ৪ মাস বয়সের একটি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার(৫ মে) বিকাল সাড়ে ৩ টায় উথলী গ্রামের ঘোড়ামারা রেলগেট পাড়ায় এই দূর্ঘটনা ঘটে। নিহত সোলাইমান  সাইফুল ইসলামের একমাত্র পুত্র। নিহত সোলাইমানের দাদা ফজলুর রহমান বলেন,দুপুরে খাওয়ার পর ঘরের মধ্যে সোলাইমান কে সাথে নিয়ে খাটের ওপর ঘুমিয়ে ছিলেন তিনি।হঠাৎ ঘুমের ঘোরে একসময় খাটের ওপর থেকে নিচে পড়ে যায় সোলাইমান।পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় শিশুটি। পরিবারের লোকজন শিশুটিকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন, পথিমধ্যে পেয়ারা তলার নিকট পৌছলে মারা যায় শিশু  সোলাইমান।  সোলাইমান  মৃতদেহ তার বাড়িতে পৌছালে শোকে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা জানান,খাট থেকে পড়ে গিয়ে ৪ মাস বয়সের শিশুর মৃত্যুর সংবাদ শুনেছি। ঘটনা শোনা মাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়েছে।