NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাদেশ লীগ অব আমেরিকা’র নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:২৬ এএম

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাদেশ লীগ অব আমেরিকা’র নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত




গত ১১ জুলাই সোমবার বিকেল ৮.০০ টায় জ্যাকসন হাইটসে্র একটি রেস্টুরেন্টে ‘বাংলাদেশ লীগ অব আমেরিকা’র কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারন সম্পাদক সৈয়দ শাকিল হকের পরিচালনায় সভাপতি শাহীদা শিকদার হাই এর সভাপতিত্বে শুরুতেই সংগঠনের অতীত ইতিহাস ঐতিহ্য তুলে ধরে এক নাতিদীর্ঘ বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বেদারুল ইসলাম বাবলা। তিনি অতীতে এই সংগঠনকে যাঁরা আলোকিত করেছেন তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। বর্তমানে বাংলাদেশে অবস্থানরত সংগঠনের অন্যতম উপদেষ্টা জাকারিয়া চৌধুরী মুঠোফোনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন । আলোচনায় অংশ গ্রহন করেন উপদেষ্টা শাহীন চৌধুরী, সহসভাপতি সৈয়দ মুকুল হক, সহসভাপতি আনোয়ারুল হক লাভলু, জনাব মোঃ শফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শারমীন রেজা ইভা, অর্থ সম্পাদক আলী হাসান, সমাজ কল্যান সম্পাদক নুরুননাহার হাসান লুসি এবং জনাব শামীম আহমেদ প্রমুখ।

সভায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশে স্মরন কালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ,ভিটেহারা মানুষের গৃহনির্মানে সহায়তা প্রদান, আসন্ন ফোবানা সম্মেলন (২০২২) লসএন্জেলেসে সংগঠনের নিজস্ব শিল্পীবৃন্দ নিয়ে অংশগ্রহন, সাংগঠনিক কাঠামো সুদৃঢ়করণ , চলতি বছরে বাংলাদেশের জাতীয় দিবসগুলো উদযাপন সহ সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন সেবামুলক কর্মসুচী পালন বিষয় নিয়ে আলোচনা করা হয় । দীর্ঘ দু-ঘন্টা আলোচনা শেষে সম্মিলিত মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে উপরের এজেন্ডা গুলি বাস্তবায়নের উদ্দেশ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।পরিশেষে সভাপতি বাংলাদেশের বন্যাক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো, এবং অদ্যকার সভায় গৃহীত পদক্ষেপ সমুহ বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করে সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন।