NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ছাতিয়ানগ্রামের ইউনিয়নের শালগ্রামের( পূর্ব পাড়ার)  রেজাউল ইসলামের দাফন অনুষ্টিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৫ পিএম

ছাতিয়ানগ্রামের ইউনিয়নের শালগ্রামের( পূর্ব পাড়ার)  রেজাউল ইসলামের দাফন অনুষ্টিত

এম আব্দুর রাজ্জাক, শালগ্রাম, বগুড়া থেকে  : বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রামের ( পূর্ব পাড়ার ) নিবাসি রেজাউল  ইসলাম গত ১০ মে বুধবার /২৩ ইং ভারতের বেঙ্গালুর/ চেন্নাই এর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করিয়াছেন। তিনি কিডনি  ও টিউমার জনিত রোগে দীর্ঘদিন যাবত ভুগতেছিলেন। ইন্নালিল্লাহ --- রাজেউন।  তার  বয়স হয়েছিল (৫০), তিনি স্ত্রী, ১ ছেলে এবং ১ মেয়ে, সহ অসংখ্য  আত্মীয় স্বজন রেখে গেছেন।(১২ মে , শুক্রবার  ) বাদ আসর   মরহুমের জানাজার নামাজ শালগ্রামে  গ্রামে অনুষ্টিত হয়।উক্ত জানাজার নামাজে শরীক হন  বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সভাপতি এবং আদমদিঘী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।এছাড়াও উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এবং ০১ ছাতিয়ানগ্রাম ইউ, পি চেয়ারম্যান জনাব আব্দুল হক (আবু)। এছাড়াও উপস্থিত ছিলেন  বগুড়ার  সাংবাদিক এম আব্দুর রাজ্জাক, আদমদিঘী উপজেলা, ছাতিয়ানগ্রাম ইউ পি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।এছাড়াও মরহুমের জানাজায় শরীক হন, মরহুমের নিকট আত্মীয় স্বজন,  শালগ্রামের ধর্মপ্রান মুসলিম  মুসল্লি বৃন্দগন।

উক্ত  জানাজার নামাজ শেষে মরহুমের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।আদমদিঘী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব  আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু সাহেব বলেন, মরহুম রেজাউল  ইসলাম  ভাইয়ের  মৃত্যুতে আমি  তার পরিবারের প্রতি, গভীর শোক ও সমবেদনা  প্রকাশ করছি। তিনি  সমাজের একজন ভালো মানুষ ছিলেন। সব সময় সত্য কথা বলতেন এবং মানুষ কে সুপরামর্শ দিতেন। আল্লাহ্ পাকের কাছে দোয়া করি তাকে জান্নাতুল ফেরদৌস যেন দান করেন। এছাড়াও ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান জনাব  আব্দুল হক (আবু) বলেন, মরহুম রেজাউল  ইসলাম ভাই  শালগ্রামের ( পূর্ব পাড়ার) গ্রামের বাসিন্দা। সে একজন সাদা মনের মানুষ ছিলেন।সর্বদা সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন। সেই সঙ্গে তিনি একজন সমাজ সেবক ছিলেন, তাকে হারিয়ে আমরা  অত্যন্ত শোকাহত।আল্লাহ্ পাক তাকে মাফ করে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।