NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বাউলদের উপর মৌলবাদীদের হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ ও প্রতিবাদ


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:২১ এএম

বাউলদের উপর মৌলবাদীদের হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ ও প্রতিবাদ

নরসিংদী-সহ সারা বাংলাদেশে একের পর এক বাউলদের উপর সাম্প্রদায়িক ও মৌলবাদীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে নিউইয়র্কে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। লালন পরিষদ ইউএসএ আয়োজিত এই সমাবেশে নিউইয়র্কের শিল্পী-সাহিত্যি-সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 
 


১২ মে শুক্রবার সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বর্ষীয়ান সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ ও সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান,লেখক সুব্রত বিশ্বাস ও শিতাংসু গুহ,ভাষা গবেষক ওবায়দুল্লাহ মামুন ও সংগীত শিল্পী শাহ্ মাহবুব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী মিনহাজ আহমেদ শাম্মু। সমাপনী বক্তব্য রাখেন লালন পরিষদ ইউএসএ‘র আহবায়ক আব্দুল হামিদ।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের দেশে শত শত বছর ধরে যে বাউল শিল্পীরা আমাদের ইতিহাস-ঐতিহ্য ধারণ করে আসছেন। কিন্ত বাংলাদেশের মৌলবাদ গোষ্ঠী তাদের উপর লাগাতার আক্রমণ করে আসছে। তাদের আখড়া পুড়িয়ে দিচ্ছে,তাদের হত্যা করা হচ্ছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ একটি তালেবান রাষ্ট্রে পরিণত করা চেষ্টা করা হচ্ছে।

 


  বক্তারা আরও বলেন, বাউলদের উপর আক্রমণ শুধুমাত্র তাদের কন্ঠরোধ করা না, বাংলাদেশের সংবিধান ও মহান মুক্তিযুদ্ধের চেতনার উপরও আক্রমণ করা হচ্ছে।
বক্তরা সাম্প্রদায়িক ও মৌলবাদীদের হামলা তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন,এমন অসভ্য ও বর্বর কাজের বিরুদ্ধে দেশের মানুষসহ বিশ্বের সকল প্রগতীশীল মানুষদের রুখে দাড়াতে হবে। সেই সাথে বাংলাদেশের সরকারকে কঠোর অবস্থানে থেকে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
বিক্ষোভ সমাবেশের শেষে বাউল শিল্পী কালা মিয়ার নেতৃত্বে লালন শাহের বিখ্যাত ‘জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা। সত্য কাজে কেউ নয় রাজি,সবই দেখি তা না না না’ গানটি সমবেত ভাবে গাওয়া হয়।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন হুসনে আরা বেগম, আকবর হায়দার কিরন, শিল্পী জাহেদ শরীফ,স্বীকৃতি বড়ুয়া, শিল্পী কালা মিয়া,ডোলবাদক শফিক মিয়া,  সুলেখা পাল,ওবায়দুল্লাহ মামুন,ডা. প্রতাপ দাশ,গোপাল স্যানাল,দীলিপ মোদক, শহীদ উদ্দিন,হিরো চৌধুরী,পিনাকী তালুকদার,হাসানুুজ্জামান সাকী প্রমূখ।