NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

প্রধান বিচারপতিকে ইমরানের দলে যোগ দিতে বললেন মরিয়ম নওয়াজ


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০১:২০ পিএম

প্রধান বিচারপতিকে ইমরানের দলে যোগ দিতে বললেন মরিয়ম নওয়াজ

 পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারকে বেআইনি ও অবৈধ ঘোষণা করে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দিয়েছিলেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চের এই রায়ে ইমরানের দল তেহরিক ই-ইনসাফের কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।  অন্যদিকে এই রায়ে ক্ষুব্ধ বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সদস্য ও সরকারের মন্ত্রীরা। এমনকি পিএমএল-এনের প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ এক কাঠি এগিয়ে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালকে ইমরানের দলে যোগ দিতে বলেছেন।

 বৃহস্পতিবার (১১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।  দুর্নীতির মামলায় গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। এর একদিন পর তাকে আটদিনের রিমান্ডেও নেওয়া হয়। তবে বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সাবেক প্রধানমন্ত্রীর গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করে।  এমনকি সুপ্রিম কোর্ট ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশও প্রদান করে। এরপর শুক্রবারের হাজিরার জন্য সুপ্রিম কোর্ট থেকে পুলিশ লাইনসের রেস্ট হাউসে যান ইমরান।  শীর্ষ আদালতের এই রায়ের পর ক্ষমতাসীন জোটভুক্ত দল পিএমএল-এন নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। আর অন্যদের তুলনায় এক কাঠি এগিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে তার পদ থেকে পদত্যাগ করে পিটিআইতে যোগ দেওয়ার আহ্বান জানান দলটির প্রধান সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ।  জিও নিউজ বলছে, পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করে অবিলম্বে মুক্তির নির্দেশ দেওয়ার পর প্রধান বিচারপতির মন্তব্য উল্লেখ করে পিএমএল-এন নেতা বলেন, জাতীয় কোষাগার থেকে ছয় হাজার কোটি রুপি লুণ্ঠনকারী অপরাধীর সঙ্গে সাক্ষাৎ করে আজ প্রধান বিচারপতি খুব খুশি হয়েছেন। এ অপরাধীকে মুক্তি দিতে পেরে তিনি আরও বেশি খুশি হয়েছেন।