NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

আমেরিকায় বেড়ে উঠা যুবক, যুবতীর স্পন্সরে ঢাকার জুম বাংলাদেশের মাধ্যমে অসহায় ব্যক্তিদের মাঝে টি-স্টল রিকশা বিতরণ


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১২:৩৬ পিএম

আমেরিকায় বেড়ে উঠা যুবক, যুবতীর স্পন্সরে ঢাকার জুম বাংলাদেশের মাধ্যমে অসহায় ব্যক্তিদের মাঝে টি-স্টল রিকশা বিতরণ

মোঃ আলী খান বাবুল; জুম বাংলাদেশ একটি অলাভজনক সেচ্ছাসেবী প্রতিষ্ঠান। তাদের মহত্ প্রচেষ্টায় বেশ কিছু পথশিশু পেয়েছে লেখাপড়া করার সুযোগ। শুধু তাই নয়। পথশিশুদেরকে বিভিন্ন সময়ে তারা নুতন কাপড় ও খাবারও দিয়ে থাকে। তাদের আরেকটি প্রশংসনীয় উদ্যোগ হচ্ছে জুম বাংলাদেশ স্কুলের পথশিশু ছাত্রদের অভিভাবকদেরকেও সহায়তা দিয়ে স্বাবলম্বি করে তোলা। তাই তারা রিকশা ও টি-স্টল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে।এই কর্মসূচির স্পন্সরের জন্য ব্যপক সাড়াও পাওয়া যাচ্ছে। আমার কাছেও এটা খুব ভালো লেগেছে। এব্যাপারে আমি আমেরিকাতে বেড়ে উঠা আমার বড় ছেলে শামির খান (পেনসিলভানিয়ার ড্রেক্সেল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছে) ও ছোট বোনের ছোট মেয়ে ফারহানা আহমেদের (নিউ জার্সির রটগার্স ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছে) সাথে যোগাযোগ করি। তারা খুবই আগ্রহের সাথে টি-স্টল ও রিকশা স্পন্সর করতে সম্মত হয়। তারই পরিপ্রেক্ষিতে আমি মোঃ আলী খান বাবুল আমার ছেলে ও ভাগ্নির পক্ষ হতে গত ১৩ মে শনিবার সন্ধ্যায় জুম বাংলাদেশের সহযোগিতায় তাদের সেগুনবাগিচা কার্যালয়ে দুইজন অসহায় ব্যক্তির হাতে তুলে দেই। এসময় উপস্থিত ছিলেন জুম বাংলাদেশের প্রধান এম এ শাহীন ও আরও সেচ্ছাসেবীরা।