NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

উথলী প্রেস ক্লাব গঠিত ,আবদুল্লাহ সভাপতি আমিনুর সম্পাদক


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:২৮ এএম

উথলী প্রেস ক্লাব গঠিত ,আবদুল্লাহ সভাপতি আমিনুর সম্পাদক

জীবননগরের  বৃহত্তর উথলী ইউনিয়নের সংবাদ কর্মীদের  সমন্বয়ে উথলী প্রেস ক্লাব গঠিত হয়েছে। মোহাম্মদ আবদুল্লাহ   (দৈনিক বাংলাদেশ বার্তা)কে সভাপতি ও আমিনুর রহমান ( দৈনিক আজকের বসুন্ধরা) কে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠিত হয়েছে।

 ১৪ মে রোববার বিকালে   উথলী প্রেসক্লাবের অস্থায়ী কার্য্যালয়ে  মোহাম্মদ আবদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গত ১০ মে ,২০২৩ তারিখে গঠিত হওয়া প্রেসক্লাব কমিটির বিষয়ে সিদ্ধান্ত মোতাবেক উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠিত হয় ।বৃহত্তর উথলী এলাকার সংবাদ কর্মীদের সংগঠন হিসাবে উথলী প্রেসক্লাবের প্রয়োজনীয়তাও নিয়ে আলোচনা হয়।  উথলী প্রেসক্লাবের    অন্য সদস্যরা হচ্ছেন রাসেল হোসেন মুন্না (দৈনিক সময়ের সমীকরন) সহসভাপতি,এ আর ডাবলু (দৈনিক সময়ের সমীকরন),হাসান নিলয় (দৈনিক পশ্চিমাঞ্চল) সাংগঠনিক সম্পাদক, আবদুল্লাহ আল মামুন (বিএসএফ টিভি) কোষাধ্যক্ষ, সম্রাট হোসেন (দৈনিক আজকের বসুন্ধরা) প্রচার সম্পাদক ও আবুবকর সিদ্দিক (দৈনিক গনকন্ঠ) দপ্তর সম্পাদক। নির্বাহী সদস্য তারিকুর রহমান(অন্যদিগন্ত), আহমাদ সগীর (প্রবাহঅনলাইন) এবং মেহরাব হোসেন (নিউইয়র্কবাংলাডটকম)।