NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

কবি কামাল চৌধুরী পাচ্ছেন চট্টগ্রাম একাডেমি- মমতাজ সবুর সাহিত্য সম্মাননা


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৫ এএম

কবি কামাল চৌধুরী পাচ্ছেন চট্টগ্রাম একাডেমি- মমতাজ সবুর সাহিত্য সম্মাননা

যুবরাজ চৌধুরী, বুরো প্রধান, নিউ ইয়র্ক বাংলা ডটকম 

কামাল চৌধুরী পাচ্ছেন চট্টগ্রাম একাডেমি- মমতাজ সবুর সাহিত্য সম্মাননা সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য বিষয়ক সংগঠন চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত লেখিকা মমতাজ সবুর সাহিত্য সম্মাননা ও পুরস্কার ২০২৩ পাচ্ছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি ও সাহিত্যশিল্পী কামাল চৌধুরী। আগামী ২০ মে শনিবার বিকেল সাড়ে ৫ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘বঙ্গবন্ধু হলে’ দ্বিতীয়বারের মতো এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরস্কার হিসেবে থাকছে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ। ‘সমকালীন বাংলা কবিতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ’ তাঁকে এই সম্মাননা প্রদান করা হবে। পঁচাত্তরের পনের আগস্ট পরবর্তী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কবিতা রচনায় সাহসী ভূমিকা ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ জাতীয় পর্যায়ে উদযাপনে তাঁর আন্তরিক সনিষ্ঠ ভূমিকাকেও অনুষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। চট্টগ্রাম একাডেমির চেয়ারম্যান ড. অনুপম সেনের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আলোচক থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক, একুশে পদকপ্রাপ্ত প্রাবন্ধিক ড. মাহবুবুল হক, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, কবি ও নাট্যব্যক্তিত্ব শিশির দত্ত, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, আগ্রাবাদ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. আনোয়ারা আলম প্রমুখ। মমতাজ সবুর পরিবারের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন। কবি কামাল চৌধুরীর কবিতা থেকে আবৃত্তি করবেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী ও কঙ্কন দাশ।বৃন্দ আবৃত্তিতে অংশ নেবেন উঠোন সাংষ্কৃতিক কেন্দ্রের শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু। উল্লেখ্য, প্রথমবার এই সম্মাননা ও পুরস্কার পেয়েছেন খ্যাতিমান কথাসাহিত্যিক সেলিনা হোসেন।