NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট সেরদার বার্দিমুহামেদোওর’ সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট সি


রুবি,বেইজিং: প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৪:২৫ এএম

তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট সেরদার বার্দিমুহামেদোওর’ সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট সি

 চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ১৮ মে বিকেলে সি’আনে তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট সেরদার বার্দিমুহামেদোওর’ সঙ্গে বৈঠক করেছেন। চীন ও মধ্য এশিয়া শীর্ষসম্মেলনে যোগ দিতে চীন সফর করছেন প্রেসিডেন্ট সেরদার বার্দিমুহামেদোও।

বৈঠকের সময় সি চিন পিং প্রেসিডেন্ট সেরদার বার্ডিমুহামেদোওকে চীন-মধ্য এশিয়া শীর্ষসম্মেলনে স্বাগত জানান। 

গত জানুয়ারিতে তাঁর চীন সফরের কথা উল্লেখ করে সি বলেন, সেসময় দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক গঠিত হয়েছিল এবং অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠন করে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় ঘোষণা করা হয়েছিল। সি চিন পিং আরও বলেন, চলতি বছর চীনের সিপিসি’র বিংশ কংগ্রেসের চেতনা বাস্তবায়নের শুরুর বছর।

সিপিসি সব চীনাকে নিয়ে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের মাধ্যমে চীনা জাতির পুনরুত্থান বাস্তবায়ন করবে। কিছুদিন আগে তুর্কমেনিস্তানে নতুন সংসদ নির্বাচিত হয়। প্রেসিডেন্টের নেতৃত্বে ‘নতুন যুগে শক্তিশালী দেশ পুনরুদ্ধার’ লক্ষ্য বাস্তবায়ন, তুর্কমেনিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং দু’দেশের জনগণের কল্যাণ প্রত্যাশা করেন সি চিন পিং। সূত্র: রুবি, চায়না মিডিয়া গ্রুপ।