NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

মাদার'স ডেতে মায়েদের জন্য চমৎকার আয়োজন


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৬:০৮ এএম

মাদার'স ডেতে মায়েদের জন্য চমৎকার  আয়োজন

প্রতিবারের মতো এবারও চমৎকার আয়োজনের মধ‍্য দিয়ে সম্পন্ন হলো কমিউনিটি এক্টিভিস্ট রোশনা শাম্ স ললি আয়োজিত মাদার'স ডে-র অনুষ্ঠান। কুইন্সের হলিসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মায়েদের উপস্থিতি ছিলো উল্লেখযোগ্যপ্রতিটি মা-কে ফুলের মালা দিয়ে স্বাগত জানানোর পাশাপাশি নিজ হাতে তৈরী নান্দদিক কার্ড প্রদানের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়। মাদার'স ডে-র কেক কেটে অনুষ্ঠান শুরু হয়। নির্দেশনা অনুযায়ী মায়েরা নিজস্ব পছন্দের উপহার নিয়ে আসেন, পরে লটারিতে উঠা নাম অনুসারে তা বিতরণ করা হয়। উপহার প্রদানের চমকপ্রদ আইডিয়াটি সবাই বেশ উপভোগ করেন।বর্ণিল সাজে সেজে আসা মায়েদের চোখে মুখে আনন্দ দেখে মনে হয়েছে দিনটি ছিলো শুধুমাত্র তাদের। অনুষ্ঠানে বাবা মায়েরা তাদের ভালোবাসার গল্প শেয়ার করেছেন। ফাঁকে ফাঁকে চলে কৌতুক ও গান। কমিউনিটি লিডার ফিরোজ আহমেদ চমৎকার গান পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন। রকমারি খাবার শেষে জমজমাট অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।