NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত


মশিউর আনন্দ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:০৬ এএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

মশিউর আনন্দ: পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি মালয়েশিয়ায় দুই দিনের (১৯-২০ জুলাই ২০২২) সরকারি সফরে আজ (বুধবার) কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারা মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনে ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 

ড. মোমেন মালয়েশিয়ার নেতাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ সফরের অনুরোধ জানান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অচিরেই সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের বিষয়ে তাঁর প্রত্যাশার কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আজ কুয়ালালামপুরে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ'র সাথে অনুষ্ঠিত বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, ওআইসি, ডি-৮ এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে অধিকতর সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন মালয়েশিয়ার সদ্য-সাবেক প্রধানমন্ত্রী এবং ন্যাশনাল রিকভারি কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান  মুহিইদ্দিন ইয়াসিনের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।

এসব বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারোয়ার, উপ-হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, হাইকমিশনের মিনিস্টার (লেবার) নাজমুস সাদাত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া) মো: নাজমুল হুদা উপস্থিত ছিলেন।