NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নৌকা ছাড়া কেন্দ্রে আসতে বারণ করায় প্রার্থীকে শোকজ করল নির্বাচন কমিশন


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:২৪ পিএম

নৌকা ছাড়া কেন্দ্রে আসতে বারণ করায় প্রার্থীকে শোকজ করল নির্বাচন কমিশন

  বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় একজন কাউন্সিলর প্রার্থী ভোটারদের ভয়ভীতি দেখিয়ে বক্তব্য দিয়েছেন। ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আজিজুর রহমানের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় তাকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে কাউন্সিলর প্রার্থীকে শোকজ করার কথা জানানো হয়। এই কাউন্সিলর প্রার্থীকে বুধবার (২৪ মে) সশরীরে এসে নির্বাচন কমিশনে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।  

ইসির দেয়া চিঠিতে বলা হয়েছে, গত সোমবার সন্ধ্যা ৭টায় গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডে অবস্থিত পুবাইল এলাকার কলের বাজার নামক স্থানে মিছিল ও জনসভা করেন। উক্ত জনসভায় ‘নৌকা ছাড়া কাউকে ভোট কেন্দ্রে আসতে দিবেন না’ মর্মে ত্রাস সৃষ্টি এবং ভীতি প্রদর্শনমূলক বক্তব্য প্রদান করেন, যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তার এই বক্তব্য নির্বাচন কমিশনের নজরে এসেছে এমনটা জানিয়ে চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সদয় নির্দেশক্রমে উক্ত বিষয়ে রিটার্নিং অফিসার তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন। তদন্তে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়ায় নির্বাচন কমিশন মো. আজিজুর রহমানকে বুধবার বিকেল ৩টায় নির্বাচন কমিশনে (কক্ষ নং ৩১৪, নির্বাচন ভবন) ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেছেন।   এতে আরও বলা হয়েছে, বেআইনি মিছিল, জনসভা ও ত্রাস সৃষ্টি এবং ভীতি প্রদর্শনমূলক বক্তব্য প্রদান স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৯১ এবং সিটি কর্পোরেশন  (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ৩১ ও ৩২ এর পরিপন্থী।