NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিএনপি নেতার উসকানিমূলক মন্তব্যের নিন্দায় যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১২:০৯ পিএম

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিএনপি নেতার উসকানিমূলক মন্তব্যের নিন্দায় যুক্তরাষ্ট্র

 ফেসবুক থেকে নেওয়া ঢাকায় মার্কিন দূতাবাস আজ মঙ্গলবার বলেছে, তারা যেকোনো ধরনের উত্তেজনাকর ভাষা ব্যবহার, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানাচ্ছে। বিএনপির রাজশাহীর স্থানীয় পর্যায়ের এক নেতা সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরস্থানে পাঠানোর’ হুমকি দেন, তারই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এই নিন্দা জানিয়েছে।   মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স প্রধান শন জে ম্যাকিনটোশ আজ বাসসকে বলেন, ‘মার্কিন দূতাবাস যেকোনো ধরনের উত্তেজনাকর ভাষা, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানাচ্ছে।’   সহিংসতা উসকে দেওয়ার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে ম্যাকিনটোশ আরও বলেন, ‘আমরা গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের নীতির প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি।’  রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের এই হুমকির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে দেশব্যাপী ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ হওয়ার পর মার্কিন দূতাবাসের এ মন্তব্য এল।বাসস