NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধন করার সুপারিশ করবে জাতীয় মানবাধিকার কমিশন


মশিউর আনন্দ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৩ পিএম

বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধন করার সুপারিশ করবে জাতীয় মানবাধিকার কমিশন

“বাল্য বিবাহের ছোবলে পড়ে নারীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। বাল্যবিয়ের কারণ নিয়ে অনেক গবেষণা হয়েছে। একটি গবেষণায় এসেছে, অর্থনৈতিক দুর্দশার কারণে ১৮.৯৯ ভাগ, সামাজিক নিরাপত্তাহীনতার কারণে ২৫.৪৬ ভাগ বাল্যবিয়ে হয়। এছাড়াও, কম বয়সে বিয়ে দিলে যৌতুকের পরিমাণ কম দিতে হয় বলে মনে করে বাবা-মা। আমি মনে করি, বাল্যবিয়ে প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দ ও ধর্মীয় নেতাদেরকে বেশি করে সম্পৃক্ত করা জরুরী। এছাড়াও, বাল্য বিয়ে নিরোধ আইনের ১৯ ধারায় যে বিশেষ বিধান রাখা হয়েছে তা সুনির্দিষ্ট না হয়ে পরিধির ব্যাপকতার কারণে বাল্যবিয়ে নিয়ন্ত্রণ করার চেয়ে প্র্রশ্রয় দেয়ার মত। তাই জাতীয় মানবাধিকার কমিশন আইনের এই ধারা সংস্কারের জন্য সরকারের কাছে সুপারিশ করবে।”  সকালে রাজধানীর একটি হোটেলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ‘শিশুর প্রতি সহিংসতা নিরসনে প্রচারাভিযান’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।বিশেষ অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এম.পি. বলেন, বাল্যবিবাহের কারণে অন্যান্য আর্থ-সামাজিক প্রতিবান্ধকতা যেমন মাতৃমৃত্যু, শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেয়েদের ঝরে পড়া ইত্যাদি দেখা যায়। সেজন্য বাংলাদেশ সরকার মেয়ে শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করার জন্য শিক্ষা উপবৃত্তি চালু করেছে, এর ফলে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে মেয়ের সংখ্যা ছেলেদের চেয়ে ১০% বেড়েছে। বাল্যবিবাহ রোধে ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের সচেতন করা বেশি জরুরি বলে তিনি মত প্রকাশ করেন। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন পরিচালিত “Listening to Brides” শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপনা করা হয়। এতে আরও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বারলেট, চন্দন গোমেজ, সিনিয়র ডিরেক্টর অপারেশনস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং নিশাত সুলতানা, উপপরিচালক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।