NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

জাতীয় শিক্ষা সপ্তাহে ঘ-বিভাগে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আদমদীঘির দিতী সরকার


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৩ পিএম

জাতীয় শিক্ষা সপ্তাহে ঘ-বিভাগে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আদমদীঘির দিতী সরকার

 

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : জাতীয় শিক্ষা সপ্তাহ/২০২৩ প্রতিযোগিতায় ঘ-বিভাগে (রবীন্দ্রী সংগীত-এ) জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন আদমদীঘি রহিম উদ্দীন কলেজের  ছাত্রী দিতী সরকার । জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ ফলাফল ঘোষনা দেন বলে নিশ্চিত করেছেন রহিম উদ্দীন কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান। আগামী ২৭মে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে দিতী সরকার। ইচ্ছা শক্তি আর সাহসী মনোবলই পারে উচ্চ শিকড়ে উঠতে। সেটিই প্রমান করতে চায় দিতী সরকার। সাফল্য অর্জনকারী ছাত্রী দিতী সরকার একটি সাধারন পরিবারের মেয়ে। তার বাবা উপজেলা সদরের চড়কতলা গ্রামের বাসিন্দা জ্যোর্তিরময় চন্দ্র সরকার নিন্মবিত্ত পরিবারের হলেও অনেক আশা নিয়ে মেয়েকে পড়াশুনা করাচ্ছেন।

গরীব বাবার অভাবের সংসারে যোগান দিতে পড়াশুনার পাশাপাশি দিতী সরকার উপজেলা সদরের মোস্তফা মার্কেটের ২য় তলায় একটি পার্লার দিয়েছে। পার্লারের নাম দিয়েছে“অদ্বিতীয়া বিউটি পার্লার”। কলেজ আর পড়াশুনার ফাকে পার্লারের কাজ নিজেই করে দিতী সরকার। অভাব,অনটর আর দারিদ্রতা দুর করে নিজ পায়ে দাাঁড়ানোও যেন তার লক্ষ্য।  দিতী সরকার জেলা পর্যায়ে ঘ-বিভাগে জেলার শ্রেষ্ঠ নির্বচিত হওয়াতে কলেজের সকল শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাককরা খুবই আনন্দিত। এদিকে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ/২০২৩ প্রতিযোগিতায় ১২টি ইভেন্টে গ-গ্রুপে (একাদশ-দ্বাদশ) ৮জন এবং ঘ-গ্রুপে(১৩শ-১৭শ শ্রেণি)৭জন অর্থাৎ মোট ১৫জন  ছাত্র-ছাত্রীই এ কলেজ হতে ১ম হয়ে নিরস্কুশ বিজয় অর্জন করেছে। চলতি ২০২৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে আদমদীঘি রহিম উদ্দীন কলেজ ৪র্থ বারের মত উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এর আগে এই প্রতিষ্ঠানটি গত ২০১৮,২০১৯ ও ২০২০ সালে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠন হিসেবে নির্বাচিত হন।  কলেজের এই ধারাবাহিকতা সাফল্য গভনিং বডির সুদক্ষ পরিচালনা পদ্ধতি,শিক্ষক,শিক্ষার্থী ও সচেতন অভিভাবকের ঐকান্তিক সহযোগিতার ফসল বলে মনে করেন অধ্যক্ষ আব্দুর রহমান।