NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

বগুড়ায় আমরা ক'জন শিল্পী  গোষ্ঠীর নজরুল জন্মজয়ন্তী


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ১২:৩১ এএম

বগুড়ায় আমরা ক'জন শিল্পী   গোষ্ঠীর নজরুল জন্মজয়ন্তী

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ায় আমরা ক'জন শিল্পী গোষ্ঠীর আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘অঞ্জলি লহ মোর’ এই শিরোনামে বৃহস্পতিবার রাতে জেলার পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে লায়ন আব্দুল মোবিন জিন্নাহ সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক লতা পারভীন, সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাধন কুমার দেবনাথ, জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়া উপ-পরিচালক কৃষ্ণ কুমার শীল, সহকারি উপজেলা শিক্ষা অফিসার শিবগঞ্জ বগুড়ার কৃষ্ণা তরফদার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আতাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ মুরাদ সিদ্দিকী লিটন প্রমুখ।

লায়ন আব্দুল মোবিন জিন্নাহ আবৃত্তি ও মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় কবিতা ও দলীয় নৃত্য পরিবেশন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তাসনিম ত্রয়ী ও মাহবুব হাসান সোহাগ।