NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে  চেয়ে দেখো না পৃথিবীর দিকে  - জাকিয়া রহমান


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৭:৪৬ এএম

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে   চেয়ে দেখো না পৃথিবীর দিকে   - জাকিয়া রহমান

 

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে 

চেয়ে দেখো না পৃথিবীর দিকে 

- জাকিয়া রহমান



 

কবি নজরুল তুমি আমার প্রাণের মাঝারে নন্দিত! 

চেয়ে দেখো না এখন পৃথিবীর দিকে! 

বেহেশতের এক সবুজ বনানীর ধারেই থাক আনন্দিত!  

দূরে যেথা নীল পাহাড়ের ছায়া দেখা যায় মেঘের কোলে,  

তুমি তার পায়ে ছোঁয়া নার্গিস ফুলের অরণ্য লহরিতে চোখ মেলে- 

লিখে চলো, সবার জন্য আরো কত গান  

প্রকৃতির ভালোবাসার বাঁধে চমকে যেন, 

গৌরবান্বিত প্রেমময় হৃদয়ের আখ্যান 



 

তুমি চেয়ে দেখো না এখন পৃথিবীর দিকে! 

ব্যস্ত থাকো তোমার ছন্দ লহরির কলম ঝংকারে,  

তুমি ব্যস্ত থাকো সাম্যবাদের মোহনীয়তায়, 

তুমি ব্যস্ত থাকো প্রেমের লাবণ্য সৌন্দর্যের সভায় 

তুমি থাকো সুখে বেহেস্তের সুন্দর বাগানে,   

তুমি পৃথিবীর দিকে আর চেয়ে দেখো না! 



 

তুমি যদি তাকাও পৃথিবীর দিকে- হয়তো ভাববে,

লোভী জোয়ানেরা বিদ্রোহ করে বাঁধার হিমাদ্রি পার হতে নয়,      

পৃথিবীর মানুষে মানুষ হিংসা দ্বেষের কলুষ ছড়াতে অধীর   

রচে চলেছে জিঘাংসার কাহিনী,  

আর ছিঁড়ে ফেড়ে ধবংশের অংশীদারি বিভাজনে 

দেখবে লোভাতুর নেতারা প্রলোভিত করে হত্যা যজ্ঞের তৃষ্ণায়  

আগুন জ্বলে গরিবের পাকস্থলীতে নেই কোন দয়াবান 



 

এখানে তোমার কবিতার পঙক্তি,  

‘অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী’  

ব্যবহৃত হয় বিকৃত হঠকারিতায়  

আবার অনুরোধ করি, তুমি স্বর্গের বাগানেই থাকো ব্যস্ত!   

তোমার কলমে ঝরুক বর্ণমালার অমৃত  

তুমি তাকিও না পৃথিবীর দিকে, দুঃখ পাবে 

এখানেই সম্ভব, তোমার সুখ চিরতরে নিভে যাবে