NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

জাতীয় পরিবেশ পদক পেল রাসিক


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০১:১৯ পিএম

>
জাতীয় পরিবেশ পদক পেল রাসিক

জাতীয় পরিবেশ পদক পেল রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে দ্বিতীয়বারেরমতো এই পদক মিলল। বিশ্ব পরিবেশ দিবসে রোববার (৫ জুন) রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হাতে জাতীয় পরিবেশ পদক তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন।

রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ওই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২২ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২২ এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবেশ সচিব মো. ফারহিনা আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, আমি ও আমার সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পরিবেশ সংরক্ষণের জন্য বছরব্যাপী অনেক কাজ করি। বৃক্ষরোপণ, পরিচর্যা করা, গ্রিন জোন তৈরি করা, ময়লা-আবর্জনা অপসারণ করা, দুর্গন্ধ না রাখা এবং পরিবেশের যত্ন আমরা করি।

এ কারণে ২০১২ সালে আমরা প্রথমবারের মতো জাতীয় পরিবেশ পদক পেয়েছিলাম। দ্বিতীয়বারের মতো পদক প্রাপ্তিতে আমাদের কর্মকর্তা-কর্মচারী-শ্রমিকগণ, সার্বিকভাবে রাজশাহীর জনগণ খুবই উদ্বুদ্ধ এবং আরও বেশি করে পরিবেশ সংরক্ষণের ব্যাপারে মনযোগী হবে। এটি বাংলাদেশের জন্য দৃষ্টান্ত হবে।

রাসিকের জনসংযোগ দফতর জানিয়েছে, ২০১৮ সালের ৫ অক্টোবর দ্বিতীয়বারেরমতো দায়িত্ব গ্রহণের পর সবুজায়ন ও পরিবেশ উন্নয়নে বেশি গুরুত্ব দেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাসিক মেয়রের নেতৃত্বে নিরলস প্রচেষ্টায় স্বাস্থ্যকর, সবুজ ও পরিচ্ছন্ন শহর হিসেবে রাজশাহী মহানগরীর দেশসেরা হয়েছে।

 নগর উন্নয়নে দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের কারণেই পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, দৃষ্টিনন্দন, সবুজ, উন্নত ও বাসযোগ্য পরিবেশবান্ধব শহর পেয়েছে নগরবাসী। নগরীর প্রধান সড়ক বিভাজক, সড়ক দ্বীপে এবং ফুটপাতে লাগানো হয়েছে সৌন্দর্য্যবর্ধক বিভিন্ন প্রজাতির গাছ। 

সবুজ হয়েছে প্রায় ৩০ কিলোমিটার রাস্তার সড়ক বিভাজন ও চত্বর। ২০২১-২২ মৌসুমে রাসিকের উদ্যোগে প্রায় ৪২ হাজার ৪০০টি  গাছের চারা রোপণ করা হয়েছে। প্রায় ৩ লাখ হেজ জাতীয় গাছ রাস্তার আইল্যান্ড ও শহরের ফাঁকা জায়গায় লাগানো হয়েছে।

এ ছাড়া ২০২১-২২ শীত মৌসুমে প্রায় ১ লাখ ৬৪ হাজার ৮০০টি বিভিন্ন প্রজাতির শীতকালীন মৌসুমী ফুলের গাছ লাগানো হয়েছে নগরীর বিভিন্ন সড়কের আইল্যান্ডে ও চত্বরে। নগরীর প্রায় ১ হাজার ৮০০টি গাছে নামফলক লাগানো হয়েছে।

এর আগে ২০১২ সালের ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রথমবারের মতো পরিবেশ পদক লাভ করে রাসিক। ২০০৯ সালেও বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার লাভ করে রাসিক। এ ছাড়া পরিবেশবান্ধব শহর হিসেবে রাজশাহী অর্জন করেছে ‘এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সিটি অফ দ্যা ইয়ার-২০২০’ সম্মাননা। 

চ্যানেল আই প্রকৃতি মেলা ১০ম বর্ষে পদার্পণে ১ম বারেরমতো এ পদক প্রদান করা হয় বিশ্বের সবচাইতে নির্মল বায়ুর শহর হিসেবে রাজশাহীকে। বিপুল পরিমাণ বৃক্ষরোপণসহ বহুমুখী উদ্যোগের কারণে ২০১৬ সালে বাতাসে ক্ষতিকারক ধূলি-কণা কমাতে বিশ্বের সেরা শহর নির্বাচিত হয় রাজশাহী।