NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

মক্কার মিসফালায় তামান্না হজ গ্রুপের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ১০:০৩ এএম

মক্কার মিসফালায় তামান্না হজ গ্রুপের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

মোহাম্মদ আবদুল্লাহ,মক্কা থেকে:

তামান্না হজ গ্রুপের চুয়াডাংগার হাজীদের নিয়ে মিসফালাহ এর হিজরা রোডের হোটেলে প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হলো আজ। এ প্রশিক্ষন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তামান্না হজ গ্রুপের এমডি আসাদুল হক মামুন। প্রধান আলোচক ছিলেন ডঃ ওলিউর রহমান, প্রধান মুহাদ্দিস ও সহকারী মুফতি, ইসলামিক ফাউন্ডেশন,ঢাকা। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলওয়াত ও অনুবাদ করেন মুফতি আরিফ বিল্লাহ( ইমাম জান্নাতুল মাওয়া কবরস্থান মসজিদ,চুয়াডাংগা) সন্চালনায় ছিলেন তামান্না গ্রুপের ম্যানেজিং পার্টনার মাওলানা হাফিজুর রহমান । অনুুষ্ঠানে হাজীদেরকে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন প্রধান অতিথি আসাদুল হক মামুন। হজের নানা করনীয় নিয়ে আলোচনা ও দোয়ানুষ্ঠান পরিচালনা করেন প্রধান আলোচক ডঃ ওলিউর রহমান।
উল্লেখ্য অনুরুপ একটি প্রশিক্ষন ও আলোচনা মিসফালার ইব্রাহিম খলিল রোডের একটি হোটেলে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে