NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

ছড়াটে-র নিয়মিত মাসিক ছড়াড্ডা ২৮ মে রবিবার অনুষ্ঠিত হলো


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০১:২১ এএম

ছড়াটে-র নিয়মিত মাসিক ছড়াড্ডা  ২৮ মে রবিবার অনুষ্ঠিত হলো

 

 

লং আইল‍্যান্ডের লেভিটটাউনের মনোরম পরিবেশে গত ২৮ মে রবিবার অনুষ্ঠিত হলো, মে মাসের ছড়াটে-র নিয়মিত মাসিক ছড়াড্ডা। উল্লেখযোগ্য সংখ্যক শ্রোতার উপস্থিতিতে মজার মজার ছড়া পাঠ করে শোনান, ছড়াকার শওকত রিপন, ছড়াকার মৃদুল আহমেদ ও ছড়াকার শাম্ স চৌধুরী রুশো। শিশুশিল্পী সৌমিনীর মিষ্টিকন্ঠে ছড়াগান শুনে সবাই বিমোহিত হন।আড্ডায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি ও আইনজীবী মোহাম্মদ আলী বাবুল, সাবিহা সুলতানা রিংকি, সাঈদা উদিতা, রোশনা শাম্ স ললি ও কাওসার জাহান ধীরা। সকলে মজাদার ছড়াটে-র এই আয়োজনের প্রশংসা করেন এর প্রসার ও সাফল‍্য কামনা করেন।

"আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ হল..." এই গানটির মাধ্যমে মে মাসের ছড়াড্ডার সমাপ্তি টানা হয়। আগামী ছড়ড্ডাটি অনুষ্ঠিত হবে কুইন্সের জ‍্যামাইকা হিলসাইডে।